ঢাকা ১০:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিলো আইনজীবী ফোরাম বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা যারা ইনসাফের কথা বলে,তাদের অপকর্মের শেষ নেই: পানিসম্পদমন্ত্রী লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু লক্ষ্মীপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ১ লাখ টাকার অনুদান তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী

রামগঞ্জে ফসলি জমিতে পড়ে ছিল যুবকের নিথর দেহ

স্টাফ রিপোর্টার:
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুতের তারে পেঁচানো অবস্থায় মোস্তাফিজুর রহমান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) দুপুরে উপজেলার ইছাপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীরামপুর এলাকার রাজবাড়ির একটি ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মরদেহের শরীরে বিদ্যুতের তার পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে।
নিহত ওই এলাকার মৃত বাচ্চু মিয়ার ছোট ছেলে। তিনি এক সন্তানের জনক। পরিবার সূত্রে জানা গেছে, মোস্তাফিজ ঢাকার একটি গার্মেন্টে চাকরি করতেন। তার বাবা বাচ্চু রমজানে মারা যান। তখন বাড়িতে এসে তিনি আর কর্মস্থলে যাননি।

নিহতের স্ত্রী আয়েশা আক্তার মিতু বলেন, ‘ফজরের আজানের আগে মোস্তাফিজ ঘর থেকে বের হন। পরে খবর পাওয়া যায় তার মরদেহ ফসলি জমিতে পড়ে আছে।’রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

রামগঞ্জে ফসলি জমিতে পড়ে ছিল যুবকের নিথর দেহ

আডেট সময় ০৬:১৪:৩২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬