ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি প্রথম ফ্লাইট দেশে ফিরলেন ৪৪৫ জন হাজী লক্ষ্মীপুরে চামড়া বিক্রি করতে না পেরে মাটিতে পুঁতে ফেলেছে কর্তৃপক্ষ সমাজ পুর্নগঠনে সাংবাদিকদের সহযোগীতা চাইলেন সমাজকল্যানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী শনিবার ৭৪ দিন পর দেশে ফিরল ইরাকে নিহত প্রবাসী হবি মিয়ার মরদেহ, আহাজারি লাউয়াছড়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ লক্ষ্মীপুরে মেঘনার পাড় যেন ‘মিনি কক্সবাজার’ জনসমুদ্র কমলনগরে নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী ও মশাল মিছিলের ভিডিও ভাইরাল সমঝোতায় পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র, অপেক্ষা ট্রাম্পের

নোয়াখালীতে সিএনজি অটোরিকশা চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত, সড়ক অবরোধ

  • মেঘনার তীর
  • আডেট সময় ০১:৩৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • 36

 নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা চাপায় এসএসসি পরীক্ষার্থী এক ছাত্র নিহত হয়েছে। এ সময় অপর এক ছাত্র আহত হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে চৌমুহনী -মাইজদী সড়কে নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বেগমগঞ্জ মডেল থানার ওসি মো.শামসুজ্জামান।

নিহত তন্ময় দাস(১৬) চৌমুহনী পৌরসভার কুরি পাড়ার কার্তিক চন্দ্র দাসের ছেলে। সে ডেল্টা জুট মিল স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।
এ সময় দীপ দেবনাথ (১৬) নামে বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অপর এক ছাত্র আহত হয়েছে।

এদিকে তন্ময়ের মৃত্যুর খবরে তার সহপাঠীর দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত একঘন্টা চৌধুরী -মাইজদী অবরোধ করে রাখে।

পুলিশ ও দুর্ঘটনায় হতাহত শিক্ষার্থীদের স্বজনরা জানান, তন্ময় দাস বেগমগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল কেন্দ্রের পরীক্ষার্থী ছিলেন।
আজ পরীক্ষা না থাকায় সকালে তন্ময় ও দীপ দুই বন্ধু ঘুরতে বের হয়। ১১টার দিকে চৌমুহনী চৌরাস্তা এলাকায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজের সামনে সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি সিএনজি চালিত অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এতে তারা দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তন্ময়কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
এদিকে তন্ময়ের মৃত্যুর খবরে শিক্ষার্থীরা দুপুর আড়াইটা থেকে প্রায় একঘণ্টা চৌমুহনী -মাইজদী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে সড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর সিএনজি অটোরিকশা চালক পালিয়ে যান। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
লেখকের তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি

নোয়াখালীতে সিএনজি অটোরিকশা চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত, সড়ক অবরোধ

আডেট সময় ০১:৩৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬