ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

ভোক্তা সচেতনতায় লক্ষ্মীপুরে সিসিএসের পরিকল্পনা সভা

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৮:৪৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • 114

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) সদস্যদের পরিচিতি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে) বিকেলে শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

সিসিএস লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি আবুল হাসান সহেলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সিসিএস জেলা কমিটির উপদেষ্টা ফারাজ রানা, ফারুক মিয়া, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন, এশিয়া পোস্টের জেলা প্রতিনিধি পলাশ সাহা, সাধারণ সম্পাদক ফিরোজ আলম, সাংগঠনিক সম্পাদক হুসাইন মুহাম্মদ রাসেলসহ অন্যান্য সদস্যরা।

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করে যাচ্ছে সিসিএস। বিশেষ করে ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টি এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তারা আরও বলেন, লক্ষ্মীপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিভিন্ন সেবাখাতে অনিয়ম প্রতিরোধ এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে জনসচেতনতা তৈরিতে সিসিএস ধারাবাহিকভাবে কাজ করবে।

সভায় আগামী দিনের কার্যক্রম, সাংগঠনিক পরিকল্পনা ও জনসচেতনতামূলক বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

প্রসঙ্গত, আবুল হাসান সহেলকে সভাপতি এবং প্রকৌশলী ফিরোজ আলমকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ২৯ সদস্যবিশিষ্ট জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটির এটি প্রথম সভা।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

ভোক্তা সচেতনতায় লক্ষ্মীপুরে সিসিএসের পরিকল্পনা সভা

আডেট সময় ০৮:৪৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬