ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিলো আইনজীবী ফোরাম বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা যারা ইনসাফের কথা বলে,তাদের অপকর্মের শেষ নেই: পানিসম্পদমন্ত্রী লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু লক্ষ্মীপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ১ লাখ টাকার অনুদান তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী

ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা,যুদ্ধবিরতি অনিশ্চিত

  • মেঘনার তীর
  • আডেট সময় ১০:২২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • 115

স্টাফ রিপোর্টার: ইরানের জলসীমায় একটি তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলার জবাবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানি সামরিক বাহিনী। এই পাল্টাপাল্টি হামলায় হুমকির মুখে পড়েছে দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি। রয়টার্স জানিয়েছে এ খবর।

ইরানের দাবি, আঞ্চলিক কিছু দেশের সহযোগিতায় ইরানের বেশ কিছু বেসামরিক এলাকায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে কেশম দ্বীপ অন্যতম।

বিবৃতিতে মার্কিন বাহিনীকে আগ্রাসী, সন্ত্রাসী ও দস্যু হিসেবে উল্লেখ করা হয়। পাল্টা আক্রমণে মার্কিন যুদ্ধজাহাজগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছেও দাবি করেছে ইরান। তবে এই দাবি অস্বীকার করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। এক বিবৃতিতে তারা জানায়, বিনা উসকানিতে ইরান যে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী কেবল তা প্রতিহত করেছে।

যদিও ইরানি লক্ষ্যবস্তুগুলোতে চালানো হামলাকে কেবল একটি ‘লাভ ট্যাপ’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। সেইসাথে ট্রাম্প দাবি করেন, যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে।

যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানি ট্যাংকারে হামলা চালিয়েছে বলে ইরানের বিবৃতিতে দাবি করা হয়। কেশম দ্বীপ ছাড়াও বন্দর আব্বাস, মিনাব শহর ও দেশটির হরমুজগান প্রদেশের সিরিক শহরে বেসামরিক এলাকায় হামলা চালানোর অভিযোগ ইরানের।

Tag :
জনপ্রিয় সংবাদ

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা,যুদ্ধবিরতি অনিশ্চিত

আডেট সময় ১০:২২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬