ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ ওসি রায়পুর থানার শাহীন মিয়া

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:৩৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • 95

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর জেলার এপ্রিল মাসের সামগ্রিক কর্মমূল্যায়নে জেলার পাঁচটি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শাহীন মিয়া। আইনশৃখলা নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতে প্রশংসনীয় ভূমিকার স্বীকৃতি হিসেবেই এ অর্জন বলে মনে করছেন স্থানীয়রা। সম্প্রতি সময়ে রায়পুর থানা এলাকায় পুলিশের ধারাবাহিক অভিযানে প্রায় প্রতিদিনই গ্রেফতার হচ্ছে চিহ্নিত অপরাধী, চোর-ডাকাত, মাদক কারবারি ও দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা সন্ত্রাসীরা। উদ্ধার হচ্ছে অবৈধ অস্ত্রও। ফলে এলাকায় সন্ত্রাসীদের প্রকাশ্য মহড়া ও গোলাগুলির ঘটনা অনেকটাই কমে এসেছে। একই সঙ্গে কমেছে চুরি ও ডাকাতির ঘটনাও। এতে সাধারণ মানুষের মাঝে ফিরে এসেছে স্বস্তি ও নিরাপত্তাবোধ।
আসন্ন ঈদকে কেন্দ্র করে উপজেলার বাজারগুলো এখন ক্রেতাদের পদচারণায় মুখর। বিশেষ করে নারীরা মধ্যরাত পর্যন্ত নির্বিঘ্নে কেনাকাটা করতে পারছেন, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির একটি ইতিবাচক দিক হিসেবে দেখছেন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের মতে, আইনশৃঙ্খলা উন্নয়নে জেলার পাঁচটি থানার কার্যক্রমের এ সাফল্যের পেছনে রয়েছে সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা। তবে বিশেষভাবে আলোচনায় এসেছে ওসি শাহীন মিয়ার নেতৃত্ব। দায়িত্ব গ্রহণের পর থেকে তাঁর নেওয়া বলিষ্ঠ পদক্ষেপ, অপরাধ দমনে কঠোর অবস্থান, অনৈতিক সুপারিশ আমলে না নেওয়া, নিরপেক্ষ দায়িত্ব পালন এবং পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে আন্তরিক প্রচেষ্টা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এছাড়া সমাজের বিশিষ্টজন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতাকেও এই সাফল্যের অন্যতম ভিত্তি হিসেবে মনে করছেন অনেকে।
জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় শাহীন মিয়া-কে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা আশা করছেন, ভবিষ্যতেও একই ধারাবাহিকতায় রায়পুরে শান্তি, নিরাপত্তা ও জনবান্ধব পুলিশিং আরও শক্তিশালী হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ ওসি রায়পুর থানার শাহীন মিয়া

আডেট সময় ১১:৩৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬