ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে ইয়াবা-গাঁজাসহ আটক ৬

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:৫৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • 117

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোরকে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অন্য পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন ও হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার সাহাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ৪ পিস ইয়াবা ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যমতে, আটক সুমন ইয়াবা কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. রবিন, মাসুদুর রহমান মাসুদ, মো. সুমন, ইব্রাহিম হোসেন ও কলিম উদ্দিন মুসা। অভিযানের সময় মুসার সহযোগী হিসেবে ১৪ বছর বয়সী এক কিশোরকেও আটক করা হয়। পরে তাকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের রায়ে রবিনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, ইব্রাহিমকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, মুসাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৯০০ টাকা জরিমানা, মাসুদকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং সুমনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।

লক্ষ্মীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন বলেন, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

লক্ষ্মীপুরে ইয়াবা-গাঁজাসহ আটক ৬

আডেট সময় ১১:৫৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬