ঢাকা ০২:২১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

লক্ষ্মীপুর শহরে ভেজাল দুধ জব্দ, তিন মণ বিনষ্ট

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৮:৪৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • 179

স্টাফ রিপোর্টার:লক্ষ্মীপুর শহরের পুরাতন আদালত সড়কের দুধের বাজারে ভেজাল দুধ বিক্রির অভিযোগে প্রায় তিন মণ দুধ বিনষ্ট করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

রোববার (১০ মে) দুপুরে পরিচালিত অভিযানে বাজারের পাঁচজন ব্যবসায়ীর দুধ পরীক্ষা করা হয়। আধুনিক যন্ত্রের মাধ্যমে প্রায় ছয় মণ দুধের গুণগত মান যাচাই করা হলে এর মধ্যে প্রায় তিন মণ দুধে অতিরিক্ত পানির উপস্থিতি পাওয়া যায়।

পরে ভেজাল মেশানো দুধগুলো পাশের রহমতখালী খালে ফেলে বিনষ্ট করা হয়।

লক্ষ্মীপুর নিরাপদ খাদ্য অফিসার সুমধু চক্রবর্তী জানান, নিয়মিতভাবে দুধের বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে দুধের মান পরীক্ষা করা হচ্ছে।তিনি বলেন, “দুধে ভেজাল মিশিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই। ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় তিনি আরও জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

লক্ষ্মীপুর শহরে ভেজাল দুধ জব্দ, তিন মণ বিনষ্ট

আডেট সময় ০৮:৪৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬