ঢাকা ১০:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিলো আইনজীবী ফোরাম বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা যারা ইনসাফের কথা বলে,তাদের অপকর্মের শেষ নেই: পানিসম্পদমন্ত্রী লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু লক্ষ্মীপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ১ লাখ টাকার অনুদান তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা টেস্ট: তৃতীয় দিনে দাপট দেখাল বাংলাদেশ

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৮:৫৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • 89
স্টাফ রিপোর্টার: ঢাকা টেস্টের তৃতীয় দিনে দাপট দেখাল বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩৮৬ রানে অলআউট হয়েছে পাকিস্তান। মেহেদী হাসান মিরাজের ৫ উইকেটে দিন শেষে ৩৪ রানের লিড পেয়েছে টাইগাররা।১ উইকেটে ১৭৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে পাকিস্তান। অভিষেক টেস্টেই সেঞ্চুরি তুলে নেন ওপেনার আজান আওয়াইজ। দ্বিতীয় উইকেটেও শতরানের জুটি গড়ে পাকিস্তান। শেষ পর্যন্ত ১০৩ রানে আজানকে ফিরিয়ে ব্রেক থ্রু দেন তাসকিন আহমেদ।এরপরই ছন্দ হারায় সফরকারীরা। শান মাসুদ ৯ ও সাউদ শাকিল ফেরেন শূন্য রানে। ৬০ রান করা ফজলকে শিকার বানান মিরাজ। এরপর সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ানের জুটিতে আসে ১১৯ রান। রিজওয়ানকে ৫৯ রানে আউট করেন তাইজুল ইসলাম।বৃষ্টির বাধায় ২ ঘণ্টা খেলা বন্ধ ছিল। খেলা পুনরায় শুরু হতেই আঘাত হানেন নাহিদ রানা। সালমান আগা ফেরেন ৫৮ রান করে। তবে বল হাতে মূল আলো কাড়েন মিরাজ। টেস্ট ক্যারিয়ারে নিজের ১৪তম ফাইফার (৫ উইকেট) পূর্ণ করেন এই অফস্পিনার। শেষ পর্যন্ত ৩৮৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। দিনের শেষভাগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৭ রান।

Tag :
জনপ্রিয় সংবাদ

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

ঢাকা টেস্ট: তৃতীয় দিনে দাপট দেখাল বাংলাদেশ

আডেট সময় ০৮:৫৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬