স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ১ বছর ২ মাসের সাজাপ্রাপ্ত এক আসামীসহ গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও ৩ জন আসামীকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১০ মে ২০২৬ তারিখ রাত ১১টা ১০ মিনিটের দিকে রামগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের নন্দনপুর এলাকার রামগঞ্জ কাঠ বাজার নাজিম গেইট সংলগ্ন আজিজ ডোর এন্ড স’মিলের পশ্চিম পাশের পাকা রাস্তা থেকে মোঃ মোমিন হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে, ১১ মে রোববার রাতে রামগঞ্জ থানাধীন ৩নং ভাদুর ইউনিয়নের কেথুরী দফাদার বাড়িতে জসিমের অর্ধনির্মিত ভবনে অভিযান চালায় পুলিশ। এসময় সেখান থেকে মো. জসীম উদ্দিন (৩৫), মোঃ আবু সালেহ (৩২), মোঃ শাকিল (২৬) ও ইউসুফ (২১) নামের চারজনকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করেছে পুলিশ।
এছাড়া একইদিন রাত ১১টা ১৫ মিনিটে কেথুরী বাজার ইউনিয়ন অফিস গেইটের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মনির হোসেন (৪৮) নামের আরও এক মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রামগঞ্জ থানার এসআই মো.বাবুর আলী, এসআই নুপুর কুমার দাশ ও এএসআই মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে পৃথক বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী ইসমাইল হোসেন ও মোঃ সুজনকে গ্রেফতার করা হয়। একইসাথে ১ বছর ২ মাসের সাজাপ্রাপ্ত ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামী ইকবাল হোসেনকেও আটক করা হয়েছে। গ্রেফতারকৃত সকল আসামীকে প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে রামগঞ্জ থানা পুলিশ।
সংবাদ শিরোনাম :
রামগঞ্জে মাদববিরোধী অভিযান, গ্রেফতার-৬
-
মেঘনার তীর - আডেট সময় ০৪:৪৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- 100
Tag :
জনপ্রিয় সংবাদ




















