ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

রামগতিতে কোচিং বন্ধে শিক্ষকদের সই নিয়ে প্রধান শিক্ষকের সতর্কতা

রামগতি প্রতিনিধি:লক্ষ্মীপুরের রামগিততে আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের কোচিং নিয়ে সতর্ক করে নোটিশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তি ও শিক্ষার্থীদের টিসি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরও কয়েকজন শিক্ষক অসদুপায় অবলম্বন করে কোচিং চালু রেখেছেন। রোববার (১০ মে) বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদরুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে ৬ মে তিনি সরকারি নির্দেশনা অনুযায়ী এ নোটিশ জারি করেন। এতে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ১০ জন শ্রেণি শিক্ষকের সই নেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম, মাহবুবুর রহমান ও এহতেশাম মিল্টন কোচিং চালু করে সকাল থেকে রাত পর্যন্ত পড়ায়। ৭-৮ বছর আগে তখনকার ইউএনও তাদেরকে ধরে নিয়ে গেছে। পরে তারা মুচলেকা দিয়ে রক্ষা পেয়েছেন। তখন তারা আর কোচিংয়ে পড়াবেন না বলে প্রতিশ্রুতি দেন। কিন্তু ইউএনও পরিবর্তন হলে তারা আবার চালু করেন কোচিং। নজরুল নিজেও পড়ান, তার ছেলেকে দিয়েও কোচিংয়ে পড়ান। সরকারি নির্দেশনার কোনো তোয়াক্কা করছেন না তারা।

নোটিশে জানানো হয়, শিক্ষকদের প্রাইভেট ও কোচিং বন্ধ করতে সরকার ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর একটি নোটিশ দেয়। পড়ালেখার গুণগত মান ফিরিয়ে আনাসহ শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এবং শিক্ষকদেরকে ক্লাসে অধিকতর মনোযোগী করতে এ সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা তা অবমাননা করে প্রাইভেট ও কোচিং চলমান রেখেছেন। এতে আরও বলা হয়, বিভাগীয় নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়েল বাইরে নোটিশ জারির পর থেকে শিক্ষক-শিক্ষার্থীদের কোচিং পুনরায় বন্ধ ঘোষণা করা হয়েছে। এ নির্দেশনা অবমাননাকারী শিক্ষকদের বিরুদ্ধে অসদাচরণ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভাগীয় শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া শিক্ষার্থীদেরকে পরিবর্তন সনদ (টিসি) দেওয়া হবে।

তবে, সরকারি বিধি অনুযায়ী দুর্বল শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের অভ্যন্তরে প্রধান শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষকগণ অতিরিক্ত ক্লাস করতে পারবে। এটি সিসি ক্যামেরা দ্বারা পাঠদান মনিটরিং এবং রেকর্ড করা হবে।

এ ব্যাপারে প্রধান শিক্ষক বদরুল হোসেন বলেন, গত বছর অক্টোবরেও একবার নোটিশ দেওয়া হয়েছে। এরপরও কোচিং বন্ধ করা হয়নি। এজন্য নতুন করে আবারও নোটিশ দেওয়া হয়। সকাল থেকে শুরু করে নজরুল ও মাহবুব তারা কোচিং বাণিজ্য করে আসছেন। বিষয়টি আমি আইনশৃঙ্খলা কমিটির সভায় ও পৃথকভাবে ইউএনওকেও জানিয়েছি। আমি এ ঘটনায় স্বোচ্চার। এটি বন্ধ করতে হবে। সহকারী কমিশনার (ভূমি) আমাকে কল দিয়েছেন। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাও আসার কথা রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

রামগতিতে কোচিং বন্ধে শিক্ষকদের সই নিয়ে প্রধান শিক্ষকের সতর্কতা

আডেট সময় ০৫:৩৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬