ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল প্রাথমিক শিক্ষায় যত্নবান হতে হবে শিক্ষকদের:আবুল খায়ের ভূঁইয়া খাল খনন কর্মসূচি অব্যাহত থাকলে নদী-খাল দখল এবং দূষণ হতো না: পানিসম্পদমন্ত্রী চন্দ্রগঞ্জে সম্পত্তির জন্য মাকে পিটিয়ে হাসপাতালে পাঠাল ছেলে রায়পুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন, বর্ণাঢ্য রালী লক্ষ্মীপুরে পুলিশের পৃথক অভিযানে সাবেক এক ইউপি সদস্যসহ দুই মাদক কারবারিকে আটক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট রায়পুরে অটোরিকসা চালককে তুলে নিয়ে বেধড়ক নির্যাতন,দুই লাখ টাকা চাঁদা দাবী লক্ষ্মীপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ,নিহত ১.আহত-৬

অংশীজনদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে স্বাধীন ‘গণমাধ্যম কমিশন’ গঠন করবে সরকার..তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: দেশের গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে অংশীজনদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে সরকার একটি কার্যকর ও স্বাধীন ‘গণমাধ্যম কমিশন’ গঠন করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘এই কমিশন গঠনের উদ্যোগটি কোনো চাপিয়ে দেওয়া বিষয় হবে না; বরং সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতেই এটি বাস্তবায়িত হবে। যা মানুষের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে।’

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডস্থ কার্যালয়ে অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার নির্বাচনের আগেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল, বর্তমান সরকার তা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা দায়িত্ব গ্রহণের পর থেকেই অংশীজনদের সঙ্গে লাগাতার মতবিনিময় করছি। আমরা এমন একটি কমিশন গঠন করতে চাই-যা তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশের মানুষকে অপতথ্যের হাত থেকে সুরক্ষা দেবে।’

বর্তমান সময়কে একটি রূপান্তরকালীন সময় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ শুধু আমাদের দেশ নয়, সারা পৃথিবী এক গতির মধ্য দিয়ে নতুন পৃথিবীতে প্রবেশ করেছে। ডিজিটাল যুগের এই আশীর্বাদের গতির সঙ্গে তাল মেলাতে পুরোনো প্রজন্মের অনেকেরই কষ্ট হচ্ছে। এই সময়ে সঠিক তথ্য প্রবাহ বজায় রাখা গণমাধ্যমের প্রধান দায়িত্ব।’

তিনি সতর্ক করে বলেন, ‘অবাধ তথ্য প্রবাহের বিস্তৃতি যেমন বেড়েছে, তেমনি অপতথ্য ও ভুয়া তথ্য প্রচারের সুযোগও প্রসারিত হয়েছে। ডিজিটাল ভিউয়ারদের এই অপতথ্যের হাত থেকে সুরক্ষা দেওয়া এখন বড় চ্যালেঞ্জ।’

মন্ত্রী বলেন, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)-এর মাধ্যমে তৈরি হওয়া নতুন সংকট মোকাবিলায় তথ্য মন্ত্রণালয় নতুন কর্মকৌশল নির্ধারণ করছে। এক্ষেত্রে তিনি নতুন জন্ম নেওয়া সংবাদমাধ্যমগুলোকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

‘এশিয়া পোস্ট’-এর যাত্রাকে স্বাগত জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, ‘অনলাইন ও মাল্টিমিডিয়া মিডিয়ার সংমিশ্রণে আমরা এক সর্বাধুনিক জটিল জগতে প্রবেশ করছি। আমি আশা করি, এই প্রতিষ্ঠানটি অপতথ্যের হাত থেকে জনগণকে সুরক্ষা দিতে এবং নতুন প্রত্যাশা পূরণে সজাগ থাকবে।’

এশিয়া পোস্টের সম্পাদক পলাশ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রতিষ্ঠানটির নীতি-নির্ধারক, সাংবাদিক এবং সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী কেক কেটে এশিয়া পোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং কার্যালয়ের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

অংশীজনদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে স্বাধীন ‘গণমাধ্যম কমিশন’ গঠন করবে সরকার..তথ্যমন্ত্রী

আডেট সময় ১১:০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬