ঢাকা ০২:২০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৭:১৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • 197

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় রাজবন্দীদের মুক্তির দাবিতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। মঙ্গলবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের শহরের পূর্ব মেড্ডা কোকিল টেক্সটাইল মিল এলাকায় এই মিছিল করে তারা। পরে ঝটিকা মিছিলটি সমাজ সেবা অফিসের সামনে গিয়ে শেষ হয়।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিমন আল স্বাধীনের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা কোকিল টেক্সটাইল মিলের সামনে থেকে ঝটিকা মিছিল বের করে সমাজ সেবা অফিসের সামনে গিয়ে শেষ করে। মিছিলকারীরা জয় বাংলা শ্লোগান দিয়ে দেশের বিভিন্ন কারাগারে থাকা সকল রাজবন্দীদের মুক্তি দাবি করেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, মিছিলের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এর আগেই তারা চলে যায়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে অংশ গ্রহণকারীদের সনাক্তে তথ্য সংগ্রহ ও তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। তিনি আরো বলেন, জুলাই -২৪ গণঅভ্যুত্থান সংক্রান্ত মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

আডেট সময় ০৭:১৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬