ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

অভিনেত্রী সোহানা সাবা বিয়ে করেছেন

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৪:৫৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • 77

বিনোদন ডেস্ক:নতুন করে জীবন শুরু করেছেন অভিনেত্রী সোহানা সাবা। ব্যবসায়ী ফয়সালের সঙ্গে দেড় বছরেরও বেশি সময় আগে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তবে বিয়ের নির্দিষ্ট দিন-তারিখ প্রকাশ্যে আনতে চাননি এই অভিনেত্রী।

সোহানা সাবা জানান, ফয়সালের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল প্রায় সাড়ে পাঁচ বছরের। প্রথম দেখাতেই ফয়সালকে দেখে তার মনে হয়েছিল, ‘এই মানুষটির জন্যই হয়তো এতদিন অপেক্ষা করছিলাম।’ নতুন জীবনের এই সিদ্ধান্তে তার ছেলেও ইতিবাচকভাবে সাড়া দিয়েছে। মায়ের বিয়ের খবরটি সে ভালোভাবেই নিয়েছে এবং নতুন জীবন নিয়ে বেশ খুশি।

এর আগে নাটক ও চলচ্চিত্র নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে দীর্ঘ প্রায় ১০ বছরের দাম্পত্য জীবন ছিল সোহানা সাবার। তাদের এক সন্তান রয়েছে। সেই সম্পর্কের ইতি টানার পরই নতুন করে জীবন সাজানোর পথে হাঁটেন অভিনেত্রী।

ব্যক্তিজীবনের পরিবর্তনের পাশাপাশি অভিনয়েও দীর্ঘদিন ধরে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন সোহানা সাবা। টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু তার। পরে মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’ এবং কবরী পরিচালিত ‘আয়না’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায়ও প্রশংসা কুড়ান তিনি।অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনেও নতুন অধ্যায়ে পা রাখা সোহানা সাবা এখন স্বামী ফয়সাল ও সন্তানকে নিয়ে এগিয়ে যেতে চান নতুন স্বপ্নে।

নিউজ সূত্র-ইনডিপেনডেন্ট টিভি

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

অভিনেত্রী সোহানা সাবা বিয়ে করেছেন

আডেট সময় ০৪:৫৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬