ঢাকা ০২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

আগামী ৬ জুনের আগেই ইউপি নির্বাচন সম্পন্ন করতে চায় ইসি : সানাউল্লাহ

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৯:০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • 55

বাসস : নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে ইসির প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রধান নির্বাচন কমিশনার এ, এম, এম, নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্য নির্বাচন কমিশনারগণ সভায় অংশ নেন। এছাড়া সভায় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তারা  উপস্থিত ছিলেন। সভা শেষে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ব্যাপারে আজকের সভায় সবাই সম্মত হয়েছেন যে, আমাদেরকে এই নির্বাচনটা এইচএসসি পরীক্ষার আগে অর্থাৎ ৬ জুনের আগেই সম্পন্ন করতে হবে।’

তিনি বলেন, ‘সভায় কতগুলো বিষয় সামনে এসেছে। বিশেষ করে শিক্ষার ব্যাপারে। বন্যার কারণে মাধ্যমিক শিক্ষার বিভিন্ন স্তরে যে প্রভাব পড়েছে, সেটা এখন কাটিয়ে উঠছে। পাশাপাশি আমাদেরকে অনুরোধ করা হয়েছে, পরীক্ষাগুলো যাতে ব্যাহত না হয়।’

তিনি বলেন, নির্বাচনে প্রশিক্ষণ সমন্বয় এবং ডিউটির জন্য একজন শিক্ষকের অন্ততপক্ষে এক সপ্তাহের প্রয়োজন হয়। কিন্তু তারা যেন তাদের মূল্যায়নের কাজটা করতে পারেন। প্রাক প্রস্তুতির কাজগুলো করতে পারেন। পরীক্ষা যেন ব্যাহত না হয়। আমরা বলেছি, এগুলো অবশ্যই আমলে নিতে হবে এবং এগুলো আমরা এড্রেস করব। আমরা উপলব্ধি করেছি যে, আরো দুই একটা সাইডলাইন ওয়ার্ক আমাদেরকে করতে হবে। বাজেট প্ল্যানিংয়ের কাজও শিগগিরই সম্পন্ন করবো। সেগুলো সম্পন্ন করে যত দ্রুত সম্ভব সুনির্দিষ্ট তারিখ জানিয়ে দেয়া হবে। আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সভায় জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হয়েছে। এই নির্বাচনে সেনাবাহিনী থেকে শুরু করে সংশ্লিষ্ট সকল বাহিনী থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

আগামী ৬ জুনের আগেই ইউপি নির্বাচন সম্পন্ন করতে চায় ইসি : সানাউল্লাহ

আডেট সময় ০৯:০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬