ঢাকা ১২:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: প্রতিবেদন জমা ৩ জুন

স্টাফ রিপোর্টার: আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ৩ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে ভুক্তভোগী মায়েদের সাক্ষ্য ও বক্তব্য নেয়া হবে। সকালে স্বাস্থ্য অধিদপ্তরে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। গত ২৭ মে রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে মৃত্যু হয় ছয় নবজাতকের। ঘটনা তদন্তে ৩ দিনের সময়ে বেঁধে দিয়ে গঠন করা হয় কমিটি। শনিবার প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও, সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও  সময় চেয়েছে কমি টি।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় আগামী ৩ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ভুক্তভোগী মায়েদের বক্তব্য নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘বাচ্চাদের কোথাও মুভ করানো হয়েছিল, ডাক্টারি চিন্তা ধারায় যা আছে এবং ইঞ্জিনিয়ারিং দিক থেকে যা আছে সবকিছু দেখা হয়েছে। কিন্তু প্রতিবেদনটি আমরা আজ দিকে পারিনি, কারণ একটা জিনিস আমাদের বাকি আছে, এটি হলো মায়েদের বক্তব্য নেওয়া খুবই জরুরি। ৩ তারিখে (জুন) আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদনটি পাব, তখন আমরা প্রতিবেনটির বিষয়ে জানাব।’ এ সময় প্রাথমিক তদন্তে উঠে আসা গুরুত্বপূর্ণ তথ্যও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভেন্টিলেশন ব্যবস্থা পর্যাপ্ত ছিল না। এছাড়া এক মায়ের অনুরোধে সংশ্লিষ্ট ওয়ার্ডে প্রায় দুই ঘণ্টা এসি বন্ধ রাখা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মায়েদের বক্তব্যটা নিলে প্রতিবেদনটি পূর্ণাঙ্গ হবে, তখন আপনারা জাতিকে পূর্ণাঙ্গ ব্যাপারটা জানাতে পারবেন। আমরা আপনাদের এটি বলতে চাই এই বিষয়টি আমরা অত্যন্ত গুরুতসহকারে বিষয়টি দেখছি। প্রতিবেদনের মাধ্যমে এই ঘটনায় দায়িদের শাস্তির ব্যবস্থা করব। এ ঘটনায় অভিযুক্ত কাউকে আমরা ছাড় দেব না।’

আদ-দ্বীন হাসপাতালের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনার বিভিন্ন দিকও খতিয়ে দেখা হচ্ছে। জানান, গাফিলতি বা অবহেলার কোন প্রমাণ পেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: প্রতিবেদন জমা ৩ জুন

আডেট সময় ০৪:০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬