ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

ফটোসেশনের রাজনীতি করে না বিএনপি, ৬ মাসেই সব কাজ শেষ হয় না’—পানিসম্পদ মন্ত্রী এ্যানি

  • মেঘনার তীর
  • আডেট সময় ০১:৪৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • 38

স্টাফ রিপোর্টার: গত সতের বছর অত্যাচার,নির্যাতন,গুম ও খুনের পর দেশে একটি নির্বাচন হয়েছে,আর সে নির্বাচনে জনগনের রায় নিয়ে বিএনপি সরকার গঠন করেছে এমন কথা বলে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের দায়িত্ব নেয়ার ৬মাসে সব কাজ শেষ করা যায়না। এসময়ে জামায়াত লংমার্চ করার কথা বলেছেন, এটা ঠিক না। বিএনপি কখনো ফটোসেশনের রাজনীতি করেনা। ফটো শো’র রাজনীতিতে বিশ্বাস করেনা। জনগনের জন্য বিএনপি রাজনীতি করে।

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর পৌর এলাকায় রহমতখালী খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে সারাদেশে নদী-নালা-খাল ও জলাশয় পরিষ্কারের অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মন্ত্রী আরো বলেন, বিএনপি সরকারের কাছে জনগনের অনেক আশা-ভরসা ও প্রত্যাশা অনেক বেশি। তাই অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হচ্ছে। ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজও এখনো শেষ হয়নি। সেটি চলমান রয়েছে। ইতিমধ্যে খাল খননের কারনে মানুষ এর সুফল ভোগ করছে। কিন্তু সরকারকে সহযোগিতা না করে বিরোধীদল সরকারকে নিয়ে নানা মন্তব্য করে বেড়াচ্ছে। এটি কোনভাবে কাম্য হতে পারেনা। বিরোধীদলের উচিত সরকারের ভূল ধরিয়ে দিয়ে সহযোগিতা করা। সেটা আশা করছে বিএনপি। তারেক রহমানের দূরদর্শী চিন্তা ও পরিকল্পনা থেকেই ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ হাতে নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষকদলের সভাপতি মাহাবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল প্রমুখ।
Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

ফটোসেশনের রাজনীতি করে না বিএনপি, ৬ মাসেই সব কাজ শেষ হয় না’—পানিসম্পদ মন্ত্রী এ্যানি

আডেট সময় ০১:৪৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬