ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ-সমাবেশ

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৮:২৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • 103
স্টাফ রিপোর্টার। কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে শহরের উত্তর তেমুহানী থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে দক্ষিন তেমুহানী গিয়ে সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা ও বিআরডিবির চেয়ারম্যান নিজাম উদ্দিন ভূইঁয়া,  পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারন সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিন,জেলা যুবদলের সভাপতি আবদুল আলীম হুমায়ুন,সাধারন সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি এডভোকেট মহসিন কবির স্বপন,সাধারন সম্পাদক হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভ ও হাসিবুর রহমনা অভিসহ সংগঠনের নেতারা। এসময় হাজারো নেতাকর্মী এই কর্মসুচিতে অংশ নেয়।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখনই ষড়যন্ত্র শুরু হয়েছে। তারেক রহমানের হাতে শক্তিশালী করে সকল অপশক্তিকে প্রতিহত করতে সকলকে মাঠে থেকে কাজ করবে। ১৭ বছর এত জুলুম নির্যাতন করেছেন,কই আমরা তো পালিয়ে যাইনি। কিন্তু আপনারা পালিয়েছেন, তাও নিজ দেশে না,অন্য দেশে। আ’লীগ নৈরাজ্য করলে দাঁতভাঙা জবাব দিবে। আমরা রাজপথে আছি, থাকবো।
Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ-সমাবেশ

আডেট সময় ০৮:২৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬