ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

কমলনগরে চাঁদাবাজির মামলায় কমলনগরে যুবদল নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের কমলনগরে বিএনপি নেতার দায়ের করা চাঁদাবাজির মামলায় মো. মিলন (২৫) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার করইতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিলন চরলরেন্স ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি নিজেকে চরলরেন্স ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিতেন বলে জানা গেছে।

এর আগে গত ২০ এপ্রিল চরলরেন্স ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোরশেদ বাদী হয়ে মিলনসহ পাঁচজনের নাম উল্লেখ করে কমলনগর থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলায় মিলনকে এক নম্বর আসামি করা হয়। অন্য আসামিরা হলেন— মোশারফ হোসেন (২৭), মেজবাহ উদ্দিন রাতুল (২২), আবদুল মন্নান (২০) ও মো. জিহাদ (২০)। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মিলন এলাকায় প্রভাব বিস্তার করে চাঁদাবাজি, সরকারি জায়গা দখল এবং করইতলা এলাকার বিভিন্ন স্থানে জুয়ার আসর পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় একাধিক সূত্রের দাবি, এসব কর্মকাণ্ডের আর্থিক সুবিধা উপজেলার প্রভাবশালী কিছু নেতাও পেতেন।

এ বিষয়ে মামলার বাদী ও চরলরেন্স ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোরশেদ বলেন, “মিলনের নানা অপকর্মে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। তার কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় বাধ্য হয়ে মামলা করতে হয়েছে।”

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম বলেন, “মামলার প্রধান আসামি মিলনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

কমলনগরে চাঁদাবাজির মামলায় কমলনগরে যুবদল নেতা গ্রেপ্তার

আডেট সময় ০৫:০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬