ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

কমলনগরে নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী ও মশাল মিছিলের ভিডিও ভাইরাল

  • মেঘনার তীর
  • আডেট সময় ০২:১৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • 184

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের কমলনগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী ও গভীর রাতে মশাল মিছিলের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৮ মে) রাতে উপজেলার পাটোয়ারীহাট ইউনিয়নের একটি কক্ষে গোপনে ঈদ পুনর্মিলনীর আয়োজন করে পাটোয়ারীহাট ইউনিয়ন ছাত্রলীগ। অনুষ্ঠানে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলমসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে। রাত ১১টার দিকে অনুষ্ঠানের একটি ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেন কমলনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হারুন অর রশীদ চৌধুরী। ক্যাপশনে তিনি লেখেন, জয় বাংলা বলে এগিয়ে যাও, সফলতা আসবেই ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ ছাত্রলীগকে কেউ দাবায়া রাখতে পারবে না।

এরপর রাত ১টার দিকে আরেকটি ভিডিও পোস্ট করেন তিনি, যেখানে দেখা যায় ৩ নম্বর চরলরেঞ্চ ইউনিয়ন ছাত্রলীগ মশাল মিছিল বের করেছে। ওই পোস্টের ক্যাপশনে হারুন লেখেন, জননেত্রী শেখ হাসিনার পথচলা মসৃণ রাখতে কমলনগর উপজেলা ছাত্রলীগ বদ্ধপরিকর।

ভিডিও দুটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়। বিষয়টি নিয়ে উপস্থিত ছাত্রলীগ নেতাদের মন্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও কেউ সাড়া দেননি। কমলনগর থানার ওসি ফরিদুল আলম বলেন, নিষিদ্ধ সংগঠনের কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে শক্ত হাতে দমন করা হবে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সম্পূর্ণ সতর্ক রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

কমলনগরে নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী ও মশাল মিছিলের ভিডিও ভাইরাল

আডেট সময় ০২:১৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬