ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

কমলনগরে সয়াবিন ক্ষেতে বজ্রপাতে কিশোরী লিমার মৃত্যু

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৭:৫২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • 116

স্টাফ রিপোর্টার: আকাশে তখন মেঘের ঘনঘটা, ঝরছিল হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বাড়ির পাশেই ক্ষেতে সয়াবিন কাটছিলেন স্বজনেরা। তাঁদের একটু দেখতে সয়াবিন ক্ষেতের আইলে গিয়ে বসেছিল ১৪ বছরের কিশোরী লিমা আক্তার। কিন্তু এক পলকের প্রলয়ংকরী বজ্রপাত সব ওলটপালট করে দিল। মুহূর্তেই নিথর হয়ে গেল কোরআনের হাফেজ লিমার দেহ। বিয়ের পিঁড়িতে বসলেও এখনো সংসার শুরু করা হয়নি তাঁর, তার আগেই পাড়ি জমালেন না ফেরার দেশে।

বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের সাতধরুন এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত লিমা ওই এলাকার আবদুর রব হাওলাদার বাড়ির ইউছুফ আলী খোকনের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, চার মাস আগেই মাকে হারিয়েছে লিমা। মাতৃহারা মেয়েটির কথা চিন্তা করে বাবা ইউছুফ আলী দ্বিতীয় বিয়ে করেন এবং লিমাকেও বিয়ে দেন। তবে স্বামীর ঘরে যাওয়ার আগেই প্রকৃতির এক নিষ্ঠুর খেলায় প্রাণ হারাল সে।

লিমার চাচা মো. নিজাম বলেন, ‘আমরা সপরিবারে বাড়ির পাশের ক্ষেতে সয়াবিন কাটছিলাম। লিমা আমাদের দেখতে এসে আইলে বসেছিল। হঠাৎ তীব্র শব্দে আকাশ চমকে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই লিমা মাটিতে লুটিয়ে পড়ে। দ্রুত উদ্ধার করে ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক ওকে মৃত ঘোষণা করেন।’

স্থানীয়রা জানান, লিমা পবিত্র কোরআনের হাফেজ ছিলেন। তাঁর এমন অকাল মৃত্যুতে পরিবার ও পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে সাতধরুন এলাকার বাতাস।

হাজিরহাট ইউনিয়নের স্থানীয় মেম্বার মো. আপেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বজ্রপাতে কিশোরীর মৃত্যুর সংবাদটি অত্যন্ত মর্মান্তিক। অল্প সময়ের ব্যবধানে মাকে হারানো ও পরে লিমার এমন মৃত্যু পরিবারটিকে নিঃস্ব করে দিয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

কমলনগরে সয়াবিন ক্ষেতে বজ্রপাতে কিশোরী লিমার মৃত্যু

আডেট সময় ০৭:৫২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬