ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

কমলনগরে ১০ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৬:২২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • 47

স্টাফ রিপোর্টার:লক্ষ্মীপুরের কমলনগরে মো. শরীফ নামে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্র ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় থানায় জিডি করেছেন তার মা মোফাশেরা বেগম।শরীফের বাড়ি উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরবসু গ্রামে। সে স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ও রিকশাচালক করিম চৌধুরীর ছেলে।
শনিবার দুপুর পর্যন্ত শরীফের সন্ধান পাওয়া যায়নি।গত ১৭ জুন সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি শরীফ। নিখোঁজ শরীফের মা মোফাশেরা কান্নাজড়িত কণ্ঠে বলেছেন, ‘১৭ জুন ভোরে শরীফ নামাজ পড়তে ঘুম থেকে ওঠে। পরে তাকে ২০ টাকা দিলে সে বিস্কুট কিনে খায়। এরপর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি সে। নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় খোঁজ করেও পাইনি তাকে। কোনো আত্মীয়স্বজনদের বাড়িতেও সে যায়নি।শরীফের ভগ্নিপতি মঈন উদ্দিন বললেন, ‘১০ দিন ধরে শরীফকে কোথাও খুঁজে পাচ্ছি না। কোথাও তাকে দেখলে কমলনগর থানায় যোগাযোগ করার অনুরোধ করছি। ছেলের জন্য আমার শাশুড়ি অনবরত কান্না করছেন।’কমলনগর থানার এসআই কাউছার আহমেদের ভাষ্য, শরীফের সন্ধান পেতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কেউ তার খোঁজ পেলে কমলনগর থানায় যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

কমলনগরে ১০ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র

আডেট সময় ০৬:২২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬