ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের তিন যুগ পুর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও গুণীজন সন্মাননা নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী জিয়াউর রহমানের মতো সৎ ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে আর সৃষ্টি হয়নি: জেলা যুবদল সভাপতি ২০২৭ সালে ৩১ কোটি নতুন বই বিতরণ ও ইতিহাস বিকৃতি রোধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: দাবি জামায়াতের এমপির কার্ডের খেলা না খেলে মানুষের কর্মসংস্থান নিশ্চিত করুণ: নাহিদ ইসলাম রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার রায়পুরে খাল খনন শেষে অব্যয়িত ৬৫ লাখ টাকা ফেরত

কাতারে দুর্ঘটনা: সিলেটে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:২৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • 71

সিলেট প্রতিনিধি: দরিদ্র পরিবারে স্বচ্ছলতা ফেরাতে ও বাবা মায়ের মুখে হাসি ফুটাতে মধ্যপ্রাচ্যের কাতারে গিয়েছিলেন কানাইঘাটের ৫ যুবক। কিন্তু হঠাৎ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তারা। ভাগ্য বদলের আশায় প্রবাসে যাওয়া এসব যুবকদের পরিবারে এখন শুধু হাহাকার। স্বপ্নভঙ্গের বেদনায় কাতর অসহায় পরিবারগুলোতে চলছে শোকের মাতম। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠেছে পুরো এলাকা। একসঙ্গে পাঁচজন তরুণের মৃত্যুতে স্তব্দ পুরো এলাকা।

রোববার ভোরে কাজে যাওয়ার পথে কাতারের একটি মহাসড়কে দুর্ঘটনায় নিহত হয়েছেন উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের আমরপুর গ্রামের মৃত আব্দুন নুরের ছেলে জিবাল আহমদ (৩৫), মাঝতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৩৮), আগতালুক গ্রামের সেলিম আহমদের ছেলে মস্তাক আহমদ (২৭), একই গ্রামের মড়া মিয়ার ছেলে জুবের আহমদ (২৮) ও বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ি গ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদির আহমদ (৩৩)।

নিহত কাদির আহমদের পিতা বাহার উদ্দিন জানান, চার বছর পূর্বে তার ছেলে পরিবারে স্বচ্ছলতা ফেরাতে কাতারে পাড়ি দিয়েছিলেন। আগামী মাসে কাদিরের দেশে ফেরার কথা ছিল। কাদির আহমদসহ অপর ৪ জনই দরিদ্র পরিবারের সন্তান। তারা কাতারের একটি মাজরায় কাজ করতেন।

নিহত জসিম উদ্দিনের বাবা সিরাজ উদ্দিন জানান,দুপরে ছেলের মৃত্যুর খবর পাই। হঠাৎ এমন খবরে যেন আকাশ ভেঙ্গে মাথায় পড়ার মত। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে আমরা অসহায় হয়ে পড়েছি। এদিকে নিহতদের লাশ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা।

সরকারি খরচে যাতে দ্রুত নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন তারা। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও বিষয়টি তদন্ত করছে কাতারের স্থানীয় ট্রাফিক পুলিশ। দুর্ঘটনার পরপরই কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থল ও স্থানীয় হাসপাতালের মর্গে গিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।

তারা মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছেন এবং কাতার প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে নিহতদের স্বজনদের জানানো হয়েছে বলে জানান নিহত মস্তাক আহমদের বাবা সেলিম আহমদ। কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছে।

প্রবাসী কল্যাণমন্ত্রীর শোক: কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচজন বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।  এক শোকবার্তায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দেশের অর্থনীতিতে অবদান রাখা আমাদের এই রেমিট্যান্স যোদ্ধাদের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।  মন্ত্রী আরও জানান, কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

কাতারে দুর্ঘটনা: সিলেটে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম

আডেট সময় ১১:২৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬