ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু লক্ষ্মীপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ১ লাখ টাকার অনুদান তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের তিন যুগ পুর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও গুণীজন সন্মাননা নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী জিয়াউর রহমানের মতো সৎ ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে আর সৃষ্টি হয়নি: জেলা যুবদল সভাপতি ২০২৭ সালে ৩১ কোটি নতুন বই বিতরণ ও ইতিহাস বিকৃতি রোধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: দাবি জামায়াতের এমপির

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী আটক

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৬:৪৯:০০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • 48

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) জিএমপি ওসি মিডিয়া জালাল উদ্দিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানে সদর থানা থেকে আটজন, বাসন থানা থেকে ছয়জন, কোনাবাড়ী থানা থেকে দুজন, কাশিমপুর থানা থেকে তিনজন, গাছা থানা থেকে পাঁচজন, পূবাইল থানা থেকে দুজন, টঙ্গী পূর্ব থানা থেকে দুজন এবং টঙ্গী পশ্চিম থানা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

জিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় , গাজীপুর মহানগরের বিভিন্ন থানা এলাকায় রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়। গতকাল বাসন থানাধীন মোগরখাল এলাকায় স্থানীয় কলম্বিয়া গামেন্টেসের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী পাঁকা রাস্তার ওপর সন্ত্রাসী কর্মকান্ডে এবং সরকারি কাজে বাঁধাদান ও হুমকি প্রদানের অপরাধে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জিএমপি (ওসি) মিডিয়া জালাল উদ্দিন মাহমুদ বলেন, ‎গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী আটক

আডেট সময় ০৬:৪৯:০০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬