ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

কুমিল্লা বিভাগ জনগণের দাবি হলে পূরণ করা হবে: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: কুমিল্লা বিভাগ করার দাবি পূরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার কুমিল্লার বরুড়া উপজেলা বিএনপি আয়োজিত লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।সভায় উপস্থিত জনতা দাবি করে,  ‘কুমিল্লা বিভাগ চাই’। তখন প্রধানমন্ত্রী বলেন, ‘ঠিক আছে। সবাই যদি এই দাবির সঙ্গে একমত হন, তাহলে বাস্তবায়ন হবে। জনগণের দাবি হলে তা পূরণ করা হবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশের জনগণকে বিএনপি যে কথা দেয় তা সর্বশক্তি দিয়ে বাস্তবায়নের চেষ্টা করে। দেশ শুধু স্বাধীন আর স্বৈরাচারমুক্ত করলে হবে না, দেশ পুনর্গঠন করতে হবে। সরকার একা দেশ পুনর্গঠন করতে পারবে না, জনগণের সহায়তা লাগবে।’ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। এ বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে দ্রুত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

কুমিল্লা বিভাগ জনগণের দাবি হলে পূরণ করা হবে: প্রধানমন্ত্রী

আডেট সময় ০৪:৪১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬