লালমনিরহাট প্রতিনিধি।
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের অভ্যান্তরে প্রবেশ করে কৃষকদের মারধর করেন। এসময় স্থানীয়দের সাথে ধস্তাধস্তি’র এক পর্যায়ে দুইটি শর্টগান ও একটি ওয়াকি টকি ফেলে পালিয়ে যায় বিএসএফ।
মঙ্গলবার বিকালের দিকে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি আমঝোল সীমান্তের ৯০৭ নং মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মেহেদী ইমাম।
সীমান্তবাসী ও বিজিবি জানায়, আমঝোল সীমান্ত এলাকায় ক্ষেতে কাজ করছিলেন কয়েকজন কৃষক। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ) বাংলাদেশের ভুখন্ডে প্রবেশ করে কৃষকদের মারধর করে। খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী ধাওয়া দিলে দুইটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যায় বিএসএফ সদস্যরা।
বনচৌকী ক্যাম্পের বিজিবি সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিএসএফের ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মেহেদী ইমাম।
এ ব্যাপারে ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মেহেদী ইমাম জানান, বিএসএফের সাথে কথা হয়েছে। অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে। বৈঠক হলে পরে বিস্তারিত জানানো হবে।
মেঘনার তীর 












