ঢাকা ১০:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রায়পুরে অটোরিকসা চালককে তুলে নিয়ে বেধড়ক নির্যাতন,দুই লাখ টাকা চাঁদা দাবী লক্ষ্মীপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ,নিহত ১.আহত-৬ রামগতি প্রেসক্লাব নির্বাচন, নিজাম সভাপতি, শাহরিয়ার সম্পাদক আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিলো আইনজীবী ফোরাম বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা যারা ইনসাফের কথা বলে,তাদের অপকর্মের শেষ নেই: পানিসম্পদমন্ত্রী লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ীতে ১৪৪ ধারা জারি

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৬:২৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • 41

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী শহরের চৌমাথায় একই সময়ে পৃথক দুই দল সমাবেশ আহ্বান করায় সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। আজ মঙ্গলবার (৩০ জুন) বিকেলে উপজেলা নিবার্হী কর্মকর্তার ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত পলাশবাড়ী শহরের চৌমাথা থেকে ৫০০ মিটার এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফৌজদারী কার্যবিধির ১৮৯৮ এর ১৪৪ (The Code of Criminal Procedure, 1898) ধারামতে পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, কোন ধরনের অস্ত্র, লাঠি বা আগ্নেয়াস্ত্র বহন, শ্লোগান বা মিছিল, শব্দবর্ধক যন্ত্র নিষিদ্ধ ঘোষণা করেন ইউএনও। তবে ১৪৪ ধারা জারিকালে যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে।

ইউএনও স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পলাশবাড়ী উপজেলাধীন বরিশাল ইউনিয়নের দুইটি দলের সংঘর্ষকে কেন্দ্র করে ওই দুটি রাজনৈতিক দলের পরস্পর বিরোধী অবস্থানের কারণে পলাশবাড়ী চৌমাথা হতে ৫০০ মিটার এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই মঙ্গলবার পলাশবাড়ী উপজেলা শহরের চৌমাথা থেকে ৫০০ মিটার এলাকায় লোক সমাগমের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি বা আইন শৃঙ্খলার মারাত্মক অবনতি হতে পারে এবং জনগণের জানমালের নিরাপত্তাহানী ঘটতে পারে। যেকোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেহেতু শেখ জাবের আহমেদ ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেন। সেখানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এর আগে, গতকাল সোমবার (২৯ জুন) রাতে উপজেলার জুনদহ এলাকায় বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হন। এ ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৪টায় পলাশবাড়ী চৌমাথায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয় উপজেলা বিএনপি। একই সময়ে একই স্থানে কর্মসূচির ঘোষণা দেয় উপজেলা জামায়াতও। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

রায়পুরে অটোরিকসা চালককে তুলে নিয়ে বেধড়ক নির্যাতন,দুই লাখ টাকা চাঁদা দাবী

গাইবান্ধার পলাশবাড়ীতে ১৪৪ ধারা জারি

আডেট সময় ০৬:২৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬