ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • 73

স্টাফ রিপোর্টার: চাঁদপুর শহরে একটি গুদামে অভিযান চালিয়ে শিশু খাদ্যসহ শতাধিক নকল খাদ্যপণ্য জব্দ করেছে জেলা প্রশাসন ও বিএসটিআই। নামীদামি ব্র্যান্ডের পণ্য নকল করে বাজারজাত করার অভিযোগে গুদামের স্বত্বাধিকারী মো. শুক্কুরকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের ওয়ারলেস মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিপরীত পাশে একটি দোকানের গুদামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ‘আল মদিনা ফুড প্রোডাক্ট’ নামের অনুমোদনহীন ও লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের গুদাম থেকে শিশু খাদ্যসহ বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের নকল খাদ্যপণ্য পাওয়া যায়।

অভিযানে বিপুল পরিমাণ নকল খাদ্যপণ্য দেখে বিস্ময় প্রকাশ করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা বিজয়। তিনি বলেন, অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করা ভোক্তাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে শিশু খাদ্য নকল করে বাজারজাত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের অভিযান অব্যাহত থাকবে।

পরে নকল খাদ্যপণ্য সংরক্ষণ ও বাজারজাতের অভিযোগে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. শুক্কুরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানে বিএসটিআই কুমিল্লা অঞ্চলের কর্মকর্তা লুৎফুর রহমানসহ পুলিশের একটি দল সার্বিকভাবে সহযোগিতা করে।

Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা

আডেট সময় ১১:০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬