স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার প্রধানকে গ্রেফতার করছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন,পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসার প্রধান মাওলানা আব্দুল আহাদ। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল- হাজতে প্রেরন করা হয়। এর আগে রাতে চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী বাজার এলাকার দিঘলী রাস্তার মাথা এলাকার মাদ্রাসা থেকে তাকে আটক করে পুলিশ।
ভুক্তভোগীরা জানান, শনিবার (১৮ জুলাই) রাত প্রায় ৯ টার দিকে মাদ্রাসার হিফজ বিভাগের এক শিশু শিক্ষার্থীকে অভিযুক্ত শিক্ষক তার ব্যক্তিগত (খাস) কক্ষে ডেকে নেন। সেখানে তাকে জড়িয়ে ধরে যৌন নিপীড়ন করেন। পরদিন ওই শিক্ষার্থী মাদ্রাসা থেকে পালিয়ে নিজ বাড়িতে গিয়ে তার মাকে পুরো ঘটনাটি জানায়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশ ও স্থানীয়দের অবহিত করার পর তাকে আটক করা হয়। তবে আটকের সময় অভিযুক্ত শিক্ষকের দাবী, ষড়যন্ত্রমূলকভাবে তাকে ফাসিঁয়ে দেয়া হয়েছে। এ ঘটনার সাথে কোনভাবে তিনি জড়িত নয়। পুরো ঘটনা মিথ্যা ও বানোয়াট বলেও দাবী করেন স্বজনরা।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো,আবদুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নারী ও শিশু আইনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল- হাজতে প্রেরন করা হয়। রাতেই নির্যাতিত শিশুর পরিবার থানায় একটি মামলা দায়ের করেন।
মেঘনার তীর 



















