ঢাকা ০১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা: প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর সদর উপজেলাকে ভেঙ্গে চন্দ্রগঞ্জ উপজেলা নামে উপজেলা ঘোষণা  করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও পানিসম্পদমন্ত্রী,লক্ষ্মীপুর-৩ সদর আসনের সংসদ সদস্য শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ হয়েছে।  প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ আনন্দ মিছিল ও সমাবেশ হয়।

আজ বুধবার দুপুরে চন্দ্রগঞ্জ বাজারে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী-অভিভাবকসহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। সমাবেশে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা। এসময় বক্তারা বলেন, দীর্ঘ ৪৫ বছর ধরে উপজেলা বাস্তবায়নের দাবীতে মানুষ আন্দোলন সংগ্রাম করে আসছিল। অবশেষে চন্দ্রগঞ্জ থানা উপজেলা ঘোষনা দেয়া হয়েছে। এতে করে সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ উল্লাস বইছে। উপজেলা ঘোষনা করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও লক্ষ্মীপুর-৩ সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। পাশাপাশি দ্রুত উপজেলার অবকাঠামো গড়া তোলার আহবান জানান।

এর আগে ৭ মে বৃহস্পতিবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে বগুড়া সিটি করপোরেশন, লক্ষ্মীপুর সদর উপজেলাকে ভাগ করে চন্দ্রগঞ্জসহ পাঁচটি নতুন উপজেলা গঠন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্য উপজেলাগুলো হচ্ছে,বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী।

Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা: প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আনন্দ মিছিল

আডেট সময় ০৪:২১:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬