ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, ছেলে নিহতের খবরে মায়ের মৃত্যু

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৬:১৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • 67

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর শিমুলতুলী এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে এক অটোচালককে হত্যা করার অভিযোগ উঠেছে। এদিকে, ছেলের মৃত্যুর খবর শুনে তার বৃদ্ধা মায়েরও মৃত্যু হয়েছে। পরিবারের দুই সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত আতাউর রহমান আতা মিয়া (৬০) উপজেলার বারিষাব ইউনিয়নের চ্যাংনা গ্রামের বাসিন্দা।
আড়াল বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার মির্জানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের শিমুলতলী সড়কের ফাঁকা স্থানে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। জাতীয় পরিসেবা ৯৯৯ -এ ফোন পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের স্বজনরা জানান, আতা মিয়া অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। রাতে অটোরিকশা ছিনতাইকারীরা ভাড়ার কথা বলে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করেছে এবং অটোরিকশাটি ছিনিয়ে নিয়েছে। ছেলের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে নিহতের মা জহুর খাতুন মারা গেছেন। শুক্রবার সকাল ১১ টায় তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমেদ বলেন, অটোরিকশা ছিনতাইকারীদের হামলায় আতাউর রহমানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে আটক ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, ছেলে নিহতের খবরে মায়ের মৃত্যু

আডেট সময় ০৬:১৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬