ঢাকা ০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

চীন সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন পানিসম্পদ মন্ত্রী

  • মেঘনার তীর
  • আডেট সময় ১২:০৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • 49

স্টাফ রিপোর্টার: মালয়েশিয়া সফর শেষে বর্তমানে চীনে অবস্থান করছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর চলমান চীন সফরে যোগ দিতে মঙ্গলবার (২৩ জুন) রাতে ঢাকা থেকে চীনের উদ্দেশে রওনা হচ্ছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতে অংশগ্রহণের জন্য তিনি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে চীন যাচ্ছেন।

দলীয় সূত্রে জানা গেছে, চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠক, উন্নয়ন সহযোগিতা, অবকাঠামো, বিনিয়োগ ও কৌশলগত বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব কার্যক্রমে অংশ নিতে সফরসঙ্গী হিসেবে পূর্ণ মন্ত্রীর মর্যাদাসম্পন্ন প্রতিনিধিদলের সদস্যরা যোগ দিচ্ছেন।

লক্ষ্মীপুরের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির এ সফর আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় নেতাকর্মীরা আশা করছেন, সফর থেকে দেশের পাশাপাশি উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও ইতিবাচক ফল আসবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

চীন সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন পানিসম্পদ মন্ত্রী

আডেট সময় ১২:০৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬