ঢাকা ০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

জনগণের দাবি সংবিধানের সংস্কার: বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৭:৪৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • 35

স্টাফ রিপোর্টার: জনগণের দাবি সংবিধান সংস্কার, সংশোধন নয়। সংস্কারের জন্য কমিটি হলে সেখানে তিনি অবশ্যই যোগ দেবেন বলে জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এসময় সংসদীয় টাস্ক ফোর্স গঠনের প্রস্তাবে কোনো সাড়া মেলেনি বলে জানান বিরোধীদলীয় নেতা। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এসময় তার সঙ্গে জামায়াত ও এনসিপির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

জামায়াত আমির বলেন, কার্যকর বিরোধী দলের ভূমিকা পালনের পাশাপাশি জনস্বার্থবিরোধী আচরণ থেকে বেরিয়ে আসতে চায় বিরোধীদল। সংসদীয় টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিলেও সমাধান না পাওয়ার আক্ষেপ জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের ডিসিপ্লিন, আমাদের ডিসিশন সম্পূর্ণ ভিন্ন। আমরা ওই বগলদাবা বিরোধীদল হবো না। এবং আমরা সংসদের ভেতরে এমন কোনো আচরণ করব না, যাতে জনস্বার্থ ক্ষুণ্ন হয়। আমরা সুনির্দিষ্টভাবে একটা সংসদীয় টাস্ক ফোর্স গঠন করার প্রস্তাব দিয়েছি, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তার কোনো প্রতিক্রিয়া বা সিদ্ধান্ত আমরা জানতে পারিনি।’সংশোধন নয়, সংবিধান সংস্কারে কমিটি দেওয়ার দাবি জামায়াতের। একইসঙ্গে জুলাই সনদ সংসদে না হলে রাজপথেই বাস্তবায়ন হবে বলে কড়া বার্তা দেন ডা. শফিকুর রহমান।

জামায়াত আমির বলেন, ‘সংসদে সমাধান হওয়ার সংসদে হবে। যদি সংসদে না হয়, রাজপথে হবে। আমরা জনগণের দাবি ছেড়ে দেব না। ৭০ ভাগ মানুষ যেখানে ভোট দিয়েছে আমরা সংসদের ভেতরে সেটা বদলাতে চাই না। আমরা জনগণের পক্ষে। জনগণের রায়ের পক্ষে। অতএব সংশোধন নয়, আমরা বলেছি সংস্কারের জন্য কমিটি করতে। এমনটা হলে আমরা যোগ দেব।’ মতবিনিময় সভায় সীমান্তে পুশইনসহ জনস্বার্থে কয়েকটি নোটিশ দেয়ার কথাও জানান বিরোধীদলীয় নেতা। তবে, এ নিয়ে গড়িমসির অভিযোগ করেন জামায়াতে আমির।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

জনগণের দাবি সংবিধানের সংস্কার: বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির

আডেট সময় ০৭:৪৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬