ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

জনগণের প্রতি সরকার দলের নেতাকর্মীদের অনেক দায়িত্ব রয়েছে: এমপি বীথিকা 

স্টাফ রিপোর্টার:: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন বলেন, জনগণের প্রতি সরকার দলের নেতাকর্মীদের অনেক দায়িত্ব রয়েছে। চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। ব্যবসা বাণিজ্য করবো, কারণ সরকার আমাদের, আমরা ব্যবসা বাণিজ্য করতে চাইলে কেউ আমাদের কাছে চাঁদা দাবি করতে আসবে না। সুন্দরভাবে আমরা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবো। সরকারি বরাদ্দ থেকে আমরা অনেকেই কমিশন খাওয়ার চেষ্টা করি, সেটা চিন্তা করা যাবে না। জনগণের জন্য বরাদ্দকৃত অর্থ জনগণের জন্যই খরচ করে ইনসাফ বাস্তবায়ন করতে হবে।
রোববার (৩১ মে) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মেলগেইট এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।
বীথিকা বিনতে হোসাইন বলেন,  তরুণ সমাজকে মেধানির্ভর করে গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাচ্চারা ঠিকমতো পড়ালেখা করছে কিনা, সুব্যবস্থা রয়েছে কি না তা দেখতে হবে। এটি একজন রাজনীতিবিদের প্রকৃত দায়িত্ব। তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে হবে। তাদের খেলাধুলায় মনোযোগী ও মানসিক বিকাশে সচেতন থাকতে হবে। আমাদেরকে সেই চেষ্টাগুলো অব্যাহত রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেডএম নাজমুল ইসলাম মিঠু, রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, দালাল বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল, সদর (পশ্চিম) বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিটু পাটওয়ারী, জেলা তাঁতীদলের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, দালাল বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান আলী মিলন ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ৩নং দালাল বাজার ইউনিয়ন যুবদলের সভাপতি জাকির হোসেন প্রমুখ।
Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

জনগণের প্রতি সরকার দলের নেতাকর্মীদের অনেক দায়িত্ব রয়েছে: এমপি বীথিকা 

আডেট সময় ০৪:১৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬