ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

জমি নিয়ে বিরোধ: রায়পুরে গৃহবধুর হাতের আঙুল বিচ্ছিন্ন, অভিযুক্ত অপর নারী গ্রেপ্তার

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:২৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • 59

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:  লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। এসময় এক গৃহবধুর বাম হাতের বৃদ্ধা আঙুল কর্তনসহ চারজন আহত হয়েছে। আহত গৃহবধু ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন।এঘটনায় সোমবার রাতে (১ জুন) রায়পুর থানায় মামলা হলে অভিযুক্ত নারীকে মঙ্গলবার সকালে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। ঘটনাটি ঘটেছে রোববার বিকালে (১ জুন) উপজেলার কেরোয়া ইউপির উত্তর পূর্ব কেরোয়া গ্রামের তোরাফ পাটোয়ারী বাড়িতে।

প্রত্যক্ষদর্শী ও মামলার এজাহারে জানাযায়,  কেরোয়া ইউপির উত্তর পূর্ব কেরোয়া গ্রামের তোরাফ পাটোয়ারী বাড়ির সৌদি প্রবাসী ইব্রাহিম খলিলের সাথে একই এলাকার আবু জাফরের জমি নিয়ে বিরোধ চলছে এবং আদালতে মামলাও চলমান। রোববার বিকালে ওই জমি থেকে আবু জাফরের স্ত্রী ডাব পাড়তে যান। এসময় ইব্রাহিম খলিলের স্ত্রী  মারজাহান আক্তারের সাথে  আবু জাফরের  স্ত্রীর  রাশেদা আক্তারের মারামারি হয়। এসময় উত্তেজিত হয়ে রাশেদার হাতে থাকা ডাব কাটার ধারালো ছেনি দিয়ে মারজান আক্তারের ছেলেকে আঘাত করলে মারজান এগিয়ে আসলে তার বাম হাতের ১টি আঙুল বিছিন্ন হয়ে যায়।

এসময় গুরুতর আহত মারজাহান আক্তারকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠায় কর্তব্য ডাক্তার।

আহত মারজান আক্তারের স্বামি  ইব্রাহিম খলিল জানান, দুই পক্ষে মধ্যে জমি নিয়ে  বিরোধ ও আদালতে মামলাও চলছে। রোববার সকালে জোর করে ওই জমি থেকে ডাব পাড়তে গেলে বাধা দেই। এতে ক্ষিপ্ত হয়ে মারজান আমার ছেলেকে কুপিয়ে হত্যার হুমকি দেয়। এসময় ছেলেকে কোপ দিতে গেলে গেলে আমার স্ত্রী বাধা দিলে তার হাতের আঙুল বিছিন্ন হয়ে পড়ে।  অভিযুক্ত রাশেদা আক্তার সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে আসক্ত ছাড়াও গ্রামবাসীর সাথে তুচ্ছ ঘটনা বিরোধ লেগেই থাকে। আচরণও ভাল না।

অভিযুক্ত রাশেদার স্বামী আবু জাফর বলেন, আমার স্ত্রীকে মারজান ও তার ছেলে মারতে আসে। এসময় রাশেদার হাতে থাকা দায়ের অসাবধানতাবসত মারজানের হাতে  আঘাত লেগেছে। সে ইচ্ছাকৃতভাবে আঘাত করেনি।

রায়পুর থানার অফিসার ইনচার্জ  (ওসি) শাহীন মিয়া  জানান, কেরোয়া গ্রামে জমির বিরোধে দুই পক্ষের মারামারির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। এ ঘটনায় মামলা হলে অভিযুক্তকে আটক করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

জমি নিয়ে বিরোধ: রায়পুরে গৃহবধুর হাতের আঙুল বিচ্ছিন্ন, অভিযুক্ত অপর নারী গ্রেপ্তার

আডেট সময় ১১:২৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬