ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

জাবির খাল পুনঃখননে কারিগরি প্রস্তুতি শুরু হচ্ছে: পানিসম্পদমন্ত্রী

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৪:৪০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • 64

স্টাফ রিপোর্টার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে শিগগিরই পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি বিশেষ কারিগরি দল (টেকনিক্যাল টিম) পাঠানো হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর দুই বছর পূর্তি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও উপাচার্য খাল পুনঃখননের বিষয়ে বিশেষ অনুরোধ জানিয়েছেন। বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট সচিবের কাছে পাঠানো হয়েছে। খুব শিগগিরই পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি বিশেষ কারিগরি দল বিশ্ববিদ্যালয়ে এসে প্রয়োজনীয় সমীক্ষা ও কারিগরি প্রস্তুতির কাজ করবে।

তিনি জানান, সমীক্ষা শেষে পানিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খাল পুনঃখনন কার্যক্রম শুরু করা হবে।

শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী সারা দেশে অন্তত ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষা, সেচব্যবস্থার উন্নয়ন, নৌপথে যোগাযোগ সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং ভূগর্ভস্থ পানির স্তর পুনরুদ্ধারে ইতিবাচক প্রভাব পড়বে।

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামছুল আলম।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

জাবির খাল পুনঃখননে কারিগরি প্রস্তুতি শুরু হচ্ছে: পানিসম্পদমন্ত্রী

আডেট সময় ০৪:৪০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬