ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের তিন যুগ পুর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও গুণীজন সন্মাননা নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী জিয়াউর রহমানের মতো সৎ ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে আর সৃষ্টি হয়নি: জেলা যুবদল সভাপতি ২০২৭ সালে ৩১ কোটি নতুন বই বিতরণ ও ইতিহাস বিকৃতি রোধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: দাবি জামায়াতের এমপির কার্ডের খেলা না খেলে মানুষের কর্মসংস্থান নিশ্চিত করুণ: নাহিদ ইসলাম রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার রায়পুরে খাল খনন শেষে অব্যয়িত ৬৫ লাখ টাকা ফেরত

চাঁদপুরে জাম পাড়া নিয়ে বিরোধ, এক কিশোর নিহত

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • 42

স্টাফ রিপোর্টার: চাঁদপুর শহরের যমুনা রোডে গাছ থেকে জাম পাড়াকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয় কিশোরদের মধ্যে। এর মধ্যে মেহেদী হাসান (১৪) নামে এক বন্ধুকে বাঁচাতে গিয়ে মুসা প্রধানিয়া (১৭) নামের অপর কিশোরের বাঁশের লাঠির আঘাতে মো. ইয়াছিন (১৪) নামে কিশোরের মৃত্যু হয়। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত মুসা প্রধানিয়া।

মঙ্গলবার দুপুরে যমুনা রোড এলাকায় এই ঘটনা ঘটে।নিহত ইয়াছিন ওই এলাকার মো. ইলিয়াছ মিয়ার ছেলে। অভিযুক্ত কিশোর মুসা একই এলাকার প্রধানিয়া বাড়ির সাদেক প্রধানিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে এলাকার একটি জামগাছ থেকে জাম পাড়াকে কেন্দ্র করে মুসা প্রধানিয়া ও একই এলাকার শাহজাহান মালের ছেলে মো. মেহেদী হাসান এর সাথে বাকবিতন্ডা হয় এবং মেহেদীকে মুসা মারধর করে। ওই সময় ইয়াছিন এগিয়ে এসে মারার কারণ জানতে চাইলে তাকে মুসার হাতে থাকা বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। ঘটনাস্থলে ইয়াছিন লুটিয়ে পড়লে মুসা আরো কয়েকটি আঘাত করে। পরে লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নেয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়।

মেহেদী হাসানের মা ইনুন নেছা বলেন, মূলত আমার ছেলের সাথে মুসার বিবাদ হয়। তাকে বাঁচাতে গিয়ে ইয়াছিন মারধরের শিকার হয়। তার আরেক ভাই পানিতে ডুমে মারা যায়। খুবই নিরীহ পরিবারের ছেলে সে। ইয়াছিনের মৃত্যুর পরে তাকে এ্যাম্বুলেন্স করে বাড়িতে আনা হয়। বিকেলে পুলিশ এসে লাশ ময়না তদন্তের জন্য নিয়ে যায়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছি। মূলত জামপাড়াকে কেন্দ্র করে এই ঘটনা হয়। জড়িত সবাই কিশোর বয়সের। ইয়াছিনের মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

চাঁদপুরে জাম পাড়া নিয়ে বিরোধ, এক কিশোর নিহত

আডেট সময় ১১:১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬