স্টাফ রিপোর্টার: মার্কিন একজন শিক্ষাবিদ ও নোবেল বিজয়ীর কথা তুলে ধরে বিএনপির যুগ্ম-মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জিপি-এ ফাইভ বা ভালো সাটিফিকেট থাকলে হবে না, নৈতিকভাবে এই সমাজের মধ্যে নৈতিককাটাকে প্রাধান্য দিচ্ছি কিনা? সেটাই শিক্ষায় নৈতিকতা বড় গু। লক্ষ্মীপুর সোসাইটির আয়োনে শনিবার দুপুরে সদর ও চন্দগঞ্জ উপজেলার জিপি-এ ৫ শিক্ষাথীদের সংবর্ধনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর সোসাইটির সভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী।তিনি আরো বলেন, মাদকমুক্ত সমাজ গঠন করার জন্য আমরা (সরকার) শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছি। আমাদের দেশকে মেধাশূন্য করার জন্য আশপাশের দেশ থেকে মাদকটাকে ঢুকিয়ে দিয়েছে। তারা আমাদের ভাবমূর্তি, অর্জন ও মেধাকে ধ্বংস করে দিতে চক্রান্তে লিপ্ত। এজন্য আমরা চাই তরুণ সমাজকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। শিক্ষাকে যদি অগ্রাধিকার দিতে পারি তাহলে সমাজের অবক্ষয় থেকে মুক্তি হতে পারবো।
সংবাদ শিরোনাম :
জিপিএ ফাইভ বা ভালো সাটিফিকেট থাকলে হবে না, শিক্ষায় নৈতিকতা বড় গুন: পানিসম্পদ মন্ত্রী
-
মেঘনার তীর - আডেট সময় ০৩:৩৮:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- 58
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, অভাব অনটনে আমরা এই বাংলাদেশ পরিচালনা করছি। একটা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে নির্বাচনের পর আমরা দায়িত্ব নিয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা-স্বাস্থ্য এদিকে যথেষ্ট গুরুত্বারোপ করছেন। একটি নকলমুক্ত পরিবেশে শিক্ষা কার্যক্রম যেন চলে, সেটা আমাদের চ্যালেঞ্জের অংশ।
মন্ত্রী আরো বলেন, বাস্তব ও অবস্তাবের মধ্যে বা সত্য ও মিথ্যাকে কিভাবে প্রাইরোটি দিব। নৈতিকতা বা মূল্যবোধের অবক্ষয়ে জর্জরিত সমাজ। তাই সবাইকে নৈতিকতার চর্চা করতে হবে। এসএসসি শিক্ষার্থীদের প্রথম ধাপ। ইন্টারমিডিয়াট অনেক কঠিন। আর এসময় শিক্ষার্থীরা পড়ালেখার ধারাবাহিকতা ধরে রাখতে হবে। বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্য এর ওপর অনেক গুরুত্ব দিচ্ছে। সে অনুপাতে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। চাকুরী ক্ষেতে নতুন করে কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে সরকার।
এতে বিশেষ অতথি ছিলেন লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হানিফ মুরাদ, লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু ও লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউছুফ প্রমুখ।
Tag :
জনপ্রিয় সংবাদ













