ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের তিন যুগ পুর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও গুণীজন সন্মাননা নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী জিয়াউর রহমানের মতো সৎ ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে আর সৃষ্টি হয়নি: জেলা যুবদল সভাপতি ২০২৭ সালে ৩১ কোটি নতুন বই বিতরণ ও ইতিহাস বিকৃতি রোধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: দাবি জামায়াতের এমপির কার্ডের খেলা না খেলে মানুষের কর্মসংস্থান নিশ্চিত করুণ: নাহিদ ইসলাম রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার রায়পুরে খাল খনন শেষে অব্যয়িত ৬৫ লাখ টাকা ফেরত

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে যুবকদের অপরিহার্য ভূমিকা পালন করবে হবে

  • মেঘনার তীর
  • আডেট সময় ১০:৩৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • 22

স্টাফ রিপোর্টার: “আদর্শবান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৩টায় লক্ষ্মীপুর আইএবি অডিটোরিয়ামে আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি এইচ. এম. ইসমাইল সিরাজী এবং সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন রাসেল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এম. এ. হাসিব গোলদার।

প্রধান অতিথির বক্তব্যে এম. এ. হাসিব গোলদার বলেন, “জুলাইয়ের চেতনা বাস্তবায়নে যুবকদের অপরিহার্য ভূমিকা পালন করতে হবে। সাম্য, মানবিক মর্যাদা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আদর্শ ধারণ করে তরুণদের দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে।”

তিনি বলেন, স্বৈরাচারবিরোধী গণজাগরণে দেশের তরুণ ও যুবকেরা যেভাবে জীবনবাজি রেখে সংগ্রাম করেছেন, সেই সাহস, ত্যাগ ও দেশপ্রেম ইসলামী যুব আন্দোলনের প্রতিটি কর্মীর আদর্শিক প্রেরণা। বাংলাদেশকে একটি বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে যুবসমাজকে ইসলামী আদর্শে উজ্জীবিত হয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে নিজেদের জীবন গড়ে তোলার পাশাপাশি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। রাষ্ট্রের যেকোনো অনিয়ম, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাইয়ের আত্মত্যাগের সঙ্গে কোনো বেঈমানি করা যাবে না।

সমাজসেবার গুরুত্ব তুলে ধরে এম. এ. হাসিব গোলদার বলেন, আর্তমানবতার সেবা, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিজাতীয় অপসংস্কৃতি থেকে রক্ষা করা এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলাই ইসলামী যুব আন্দোলনের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা জহির উদ্দিন, ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মাওলানা নূরুল আলম মুসা,ইসলামী যুব আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ শোরাফ উদ্দিন স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ও বিভিন্ন থানা শাখার নেতৃবৃন্দ।

Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে যুবকদের অপরিহার্য ভূমিকা পালন করবে হবে

আডেট সময় ১০:৩৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬