ঢাকা ০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

জুলাই শহিদ দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৩:২৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • 111

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস-২০২৬ পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় শহরের উত্তর তেমুহনী সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এসময় লক্ষ্মীপুরের শহিদ পরিবারের সদস্যদের সাথে নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক এস. এম. মেহেদী হাসান। পরে পুলিশ সুপার মো. আবু তারেক,জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।  এছাড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তর ও সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে জুলাই শহিদ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের আয়োজনে আলোচনা সভা অনুষ্টিত হয়। এসময় শহিদ পরিবারের সদস্য, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণীর মানুষ অংশগ্রহণ করে। এদিকে, জুলাই শহিদ দিবস উপলক্ষে জেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরে শহিদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

জুলাই শহিদ দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

আডেট সময় ০৩:২৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬