ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

জেলের জালে ধরা পড়লো প্রায় দেড় মণ ওজনের বিশাল তবল মাছ

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৫:৪৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • 85

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে ৫৪ কেজি ওজনের তবল মাছ। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে ধরা পরা মাছটি মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসা হলে তা দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায়। মাছটি খোলা বাজারে ডাকের মাধ্যমে ৩৬ হাজার টাকায় কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী রুবেল ঘরামী।

জেলে সূত্রে জানা যায়, এফবি সালমা করিম নামের একটি মাছ ধরার ট্রলারে মাছটি ধরা পড়ে। পরে মহিপুর মৎস্য বন্দরে আখি ফিস ও তহুরা ফিস প্রতিষ্ঠানের মাধ্যমে মাছটি ব্যবসায়ী রুবেল ঘরামী প্রায় ৩৬ হাজার টাকায় কিনে নেন। এতে মাছটির প্রতি কেজির দাম দাঁড়ায় প্রায় ৬৬৬ টাকা।

স্থানীয়ভাবে তবল মাছ ট্রেভ্যালি (Trevally) মাছ নামে পরিচিত। কুয়াকাটা অঞ্চলে এটি তবলি, বগা কিংবা খাঁদিয়া নামেও পরিচিত। মাছটি সুস্বাদু, প্রোটিনসমৃদ্ধ এবং তুলনামূলক কম কাঁটাযুক্ত হওয়ায় ভোক্তাদের কাছে এর চাহিদা রয়েছে।

মৎস্যজীবীরা জানান, বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে এ প্রজাতির মাছ পাওয়া গেলেও এত বড় আকারের তবল মাছ খুব একটা ধরা পড়ে না। তাই মাছটি বন্দরে আনার পর সেটি দেখতে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়।

ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডাব্লিউসিএস (WCS) ও ওয়ার্ল্ডফিশের সমন্বয়ে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, তবল মাছ ক্যারাঙ্গিডি (Carangidae) পরিবারের একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক মাছ। এ প্রজাতির বড় আকারের মাছ ধরা পড়া বঙ্গোপসাগরের সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্যও ইতিবাচক একটি দিক।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জেলের জালে যে মাছটি ধরা পড়েছে, এটি ক্যারাঙ্গিডি (Carangidae) পরিবারের একটি মূল্যবান সামুদ্রিক মাছ। এ মাছ আকারে অনেক বড় হয় এবং এর অর্থনৈতিক গুরুত্বও রয়েছে। ভবিষ্যতে এ ধরনের মাছ আরও বেশি ধরা পড়লে জেলেরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

জেলের জালে ধরা পড়লো প্রায় দেড় মণ ওজনের বিশাল তবল মাছ

আডেট সময় ০৫:৪৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬