ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

টেলিভিশন এডিটরস কাউন্সিলের যাত্রা শুরু, আহ্বায়ক কমিটি ঘোষণা

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৭:২০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • 58

স্টাফ রিপোর্টার: টেলিভিশন সাংবাদিকতার পেশাগত মান উন্নয়ন ও সম্পাদকীয় স্বাধীনতা রক্ষার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করল ‘টেলিভিশন এডিটরস কাউন্সিল’ (টিইসি)। দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের শীর্ষ পর্যায়ের সাংবাদিকদের সমন্বয়ে সংগঠনটির একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মে) রাজধানীর দ্য ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক সভায় এই কমিটি গঠন করা হয় । সভায় টেলিভিশন সংবাদমাধ্যমের সম্পাদকীয় পর্যায়ের শীর্ষস্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নতুন এই কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন বাংলাভিশনের প্রধান সম্পাদক ও বার্তা প্রধান ডক্টর আব্দুল হাই সিদ্দিক। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন সময় টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ জুবায়ের আহমেদ বাবু। আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন লোটন একরাম (সম্পাদক, ডিবিসি নিউজ), শফিক আহমেদ (বার্তা প্রধান ও সিইও, একাত্তর টিভি), জিয়াউল কবির সুমন (বার্তা প্রধান, বৈশাখী টেলিভিশন), মোস্তফা আকমল (প্রধান বার্তা সম্পাদক, ইনডিপেনডেন্ট টেলিভিশন), মো. ফরহাদুল ইসলাম ফরিদ (নির্বাহী সম্পাদক, চ্যানেল নাইন), গাউসুল আজম বিপু (বার্তা প্রধান, গাজী টিভি) এবং মহি উদ্দিন (বার্তা প্রধান ও নির্বাহী কর্মকর্তা, দেশ টিভি)।

সভায় বক্তারা বলেন, সংবাদপত্র খাতের মতো টেলিভিশন সাংবাদিকতার ক্ষেত্রেও সম্পাদকীয় পর্যায়ের একটি শক্তিশালী ও দায়িত্বশীল প্ল্যাটফর্ম গড়ে তোলা সময়ের দাবি। এই কাউন্সিল টেলিভিশন সাংবাদিকতার পেশাগত উৎকর্ষতা ও নৈতিকতা রক্ষার পাশাপাশি সংবাদকর্মীদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, পেশাগত প্রশিক্ষণ, গবেষণা ও আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি ভুয়া এবং বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। আহ্বায়ক কমিটি দ্রুতই সংগঠনের পূর্ণাঙ্গ কার্যক্রম, সদস্যপদ ও পরবর্তী কর্মপরিকল্পনা চূড়ান্ত করবে। রাজধানীর বনানীতে সংগঠনটির অস্থায়ী কার্যালয় নির্ধারণ করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

টেলিভিশন এডিটরস কাউন্সিলের যাত্রা শুরু, আহ্বায়ক কমিটি ঘোষণা

আডেট সময় ০৭:২০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬