ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

নাটোরে ট্রাক ও হাইয়েস গাড়ীর সংঘর্ষে জমজ দুই শিশুর মৃত্যু, আহত তিন

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৭:১৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • 58

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও হাইয়েস গাড়ীর সংঘর্ষে ৪ বছর বয়সী জমজ দুই শিশু ইজাজ ও ইহানের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো তিনজন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত ও নিহতদের বাড়ী রাজশাহীতে বলে জানিয়েছে পুলিশ।
নাটোরের বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান ও স্থানীয়রা জানান, রাজশাহী থেকে যাত্রী নিয়ে একটি হাইয়েস গাড়ী ঢাকার দিকে যাচ্ছিলো। পথে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া- হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড় এলাকায় পৌঁছালে বিপরীতমুখি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়। এ সময় আহত হয় হাইয়েস গাড়ীতে থাকা আরো ৪ জন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুর মরদেহটি উদ্ধার সহ আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে আরো এক শিশুর মৃত্যু হয়।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে হাইওয়ে পুলিশ। এঘটনায় আইনগত ব্যাবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

নাটোরে ট্রাক ও হাইয়েস গাড়ীর সংঘর্ষে জমজ দুই শিশুর মৃত্যু, আহত তিন

আডেট সময় ০৭:১৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬