ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৬:০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • 85

গোপালগঞ্জ প্রতিনিধি:গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী এলাকায় ট্রাক ও সোনালী পরিবহনের একটি দ্রুত গতির লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে হাসপাতাল সূত্রে আশঙ্কা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন,ফরিদপুরের সালথা উপজেলার উত্তর চন্ডীবর্দি গ্রামের শিপন শেখের ছেলে ও এনডিই নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ডাম্প ট্রাকচালক নাদিম শেখ (২৮) এবং বাগেরহাটের রামপাল উপজেলার বড় কাঠালি গ্রামের আব্দুল কাদের মুসাল্লীর ছেলে একই প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী আবু হাসিব মুসাল্লী (১৯)। নিহত অপরজন একজন নারী। এ রির্পোট লেখা পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।
সদর থানার বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শফিউল আলম জানান, টেকেরহাট থেকে গোপালগঞ্জ শহরগামী একটি লোকাল বাস দ্রুত গতিতে বৌলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে গিয়ে ডুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই নারীসহ তিনজন নিহত ও অন্তত ২০ জন আহত হন।
খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে একজন এবং গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
স্থানীয় বেশ কয়েকজন জানিয়েছেন, দ্রুতগতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে।এই সড়কে লোকাল বাস চলে টাইম করে।যিাত্রীর লোভে স্যান্ডে সময় ক্ষেপন করে। আর সড়কে দ্রুত গতিতে চালিয়ে সময় বাচায়। এটা প্রশাসনের নিয়ন্ত্রণ কজরা উচিৎ।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০

আডেট সময় ০৬:০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬