স্টাফ রিপোর্টার: ডাম্প ট্রাক স্থায়ীভাবে নিষিদ্ধ ও ফিটনেসবিহীন সকল যানবাহন চলাচল বন্ধ করার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসুচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ডাম্প ট্রাকের অত্যাচারে অতিষ্ঠ মানুষ। পাশাপাশি ফিটনেস বিহীন যানবাহন চলাচল করার কারনে প্রায়ই ঘটছে দূর্ঘটনা। গত ৬ মাসে ড্রাম ট্রাকের চাপায় ২০টি দূর্ঘটনায় ১৬ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে। এরপরও প্রশাসনের টনক নড়েনি। পাশাপাশি যারা এসকল সিন্ডিকেটের সাথে কাজ করছে তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত শাস্তি কার্যকর করতে হবে। দ্রুত এসব অবৈধ যানবাহন চলাচল বন্ধ বা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক আন্দোলন লক্ষ্মীপুর জেলা আহ্বায়ক আবদুল কাদের তুষার,এনসিপির সদস্য সচিব এ্যাডভোকেট শামসুজ্জামান সোহেল, সিসিএস এর জেলা সভাপতি আবুল হাসান সোহেল, বিকেবি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইসমাঈল হোসেন সুজন, নিসআর সাবেক জেলা আহ্বায়ক বায়েজিদ ভূঁইয়া, সদস্য সচিব বেলায়েত পাটোয়ারী, নিরাপদ সড়ক আন্দোলনের যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান মুন্না, মিরাজুর রহমান মিরাজ ও রায়পুর উপজেলা সদস্য সচিব ফজলে রাব্বি।
এছাড়া জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কর্মজীবীরা অংশ নেন।
মেঘনার তীর 


















