ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

তারেক রহমান জনগনকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছেন: আবুল খায়ের ভূঁইয়া

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৮:৪৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • 24

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি হচ্ছেন তারেক রহমান। আল্লাহ যদি হায়াত দেন, তার নেতৃত্বে বাংলাদেশের সব সমস্যা সমাধান হবে। তারেক রহমান তার প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছেন, নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নির্বাচনের তিন মাসের মধ্যে অনেক প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে গিয়েছি।

রোববার (১৭ মে) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার খিলবাইছা গ্র্যাজুয়েট ফ্রেন্ডস (জিএফ) ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেন, আমরা মানুষকে কোনো মিথ্যা আশ্বাস দিইনি। বলিনি যে মানুষকে বেহেশতের কার্ড দেব। তারা ভাউতাবাজ, মিথ্যা, কুরআন হাদিসের বিরুদ্ধে। এরা মানবজাতি হিসেবে কিভাবে বেহেশতের টিকিট বিক্রি করে। তারা আগে বলেছে কুরআনের শাসন কায়েম করব, এখন বলে আমাদের সেই অবস্থা এখন আর নেই। এখন কি আছে আল্লাহই জানেন, তারা সুবিধাবাদী। এসব লেবাসধারী ইসলামবিরোধী যারা অপপ্রচার করে তাদের প্রত্যেকটি জায়গায় প্রতিরোধ করতে হবে। তাদের ক্ষমা করার কোনো সুযোগ নেই। পৃথিবীর অনেক রাষ্ট্র ধ্বংসের পথে এদের কারণে।

খিলবাইছা জিএফ ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাবউদ্দিন সাবু, প্রাক্তন ছাত্রফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হামদে রাব্বি ও সদর (পশ্চিম) বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজান প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

তারেক রহমান জনগনকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছেন: আবুল খায়ের ভূঁইয়া

আডেট সময় ০৮:৪৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬