টরন্টোতে নোরা ফাতেহির নাচ
কানাডার উদ্বোধনী অনুষ্ঠানেও থাকছে তারকাদের ভিড়। টরন্টো স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন নোরা ফাতেহি, অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, জেসি রেয়েজ, মাইকেল বুবলে, উইলিয়াম প্রিন্সসহ আরও অনেকে।আয়োজকেরা জানিয়েছেন, সংগীত ও নৃত্যের মাধ্যমে কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় এবং বৈচিত্র্য তুলে ধরা হবে এই অনুষ্ঠানে।
লস অ্যাঞ্জেলসে কেটি পেরির ঝলক
যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ মার্কিন পপ তারকা কেটি পেরি। লস অ্যাঞ্জেলসের মঞ্চে তার সঙ্গে পারফর্ম করবেন ব্রাজিলিয়ান গায়িকা অ্যানিত্তা, নাইজেরিয়ান তারকা রেমা, কোরিয়ান তারকা লিসা, র্যাপার ফিউচার এবং টাইলার।বিশ্বকাপের আবহে এই তারকাদের পরিবেশনা ফুটবলপ্রেমীদের জন্য বাড়তি বিনোদনের খোরাক জোগাবে বলেই মনে করছেন আয়োজকেরা।
ফুটবল আর বিনোদনের মিলনমেলা
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানগুলো প্রযোজনা করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রযোজক মার্কো বালিচ। আয়োজকদের প্রত্যাশা, ফুটবলের উত্তেজনার পাশাপাশি সংগীত ও সংস্কৃতির এই আয়োজন বিশ্বজুড়ে দর্শকদের জন্য হয়ে উঠবে স্মরণীয় এক উৎসব।মাঠে বল গড়ানোর আগে তাই চোখ থাকবে মঞ্চেও। কারণ ফুটবল বিশ্বকাপের উৎসব শুরু হচ্ছে শাকিরা, কেটি পেরি, নোরা ফাতেহিদের তারকাখচিত আয়োজনে।
সূত্র: ইনডিপেনডেন্ট টিভি
মেঘনার তীর 



















