ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

তিস্তা প্রকল্প বাস্তবায়ন হবে, কেউ নাখোশ হলে রাজশাহীর আম পাঠাব: বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৮:৪৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • 26

স্টাফ রিপোর্টার: জাতীয় স্বার্থে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়নে কেউ অসন্তুষ্ট হলে তাকে ‘রাজশাহীর আম পাঠিয়ে খুশি করা হবে’।বুধবার জাতীয় সংসদের এলডি হলে বাজেট-পরবর্তী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিস্তা প্রকল্প নিয়ে এক প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, ‘আমরা চাই তিস্তা প্রকল্প বাস্তবায়ন হোক। জাতীয় স্বার্থে যে প্রকল্প প্রয়োজন, তা আমরা বাস্তবায়ন করব। আমাদের জাতির স্বার্থে আমাদের প্রকল্প বাস্তবায়ন করব। আমাদের বন্ধুরা খুশি হবে ইনশা আল্লাহ, কেউ বেজার হবে না। আর যদি কেউ বেজার হয়, তাহলে রাজশাহীর আম পাঠিয়ে তাদের খুশি করে ফেলব। আমার প্রকল্প আমি বাস্তবায়ন করব, আরেকজন কেন এখানে নাখোশ হবে? আমরা কি কারও প্রকল্প বাস্তবায়ন হলে নাখোশ হই?’

শফিকুর রহমান আরও বলেন, বাংলাদেশ অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে বিশ্বাস করে না। ‘আমরা কেউ কারও অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাব না, হস্তক্ষেপ করব না। স্বাধীন পররাষ্ট্রনীতি সব দেশেরই থাকুক, আমরা তা সম্মান করি। আমাদের প্রতিবেশীদের আমরা সম্মানের দৃষ্টিতে দেখি এবং তাদের কাছ থেকেও আমাদের প্রাপ্য সম্মান প্রত্যাশা করি।’

বিএনপি-জামায়াতের সম্পর্ক নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমাদের কোনো তলা নাই, আমাদের গলা আছে।’ রাজপথের বিরোধী দলের চলমান আন্দোলন সরকারের সঙ্গে কোনো সমঝোতার অংশ কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের কোনো সমঝোতার আন্দোলন নাই।’

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

তিস্তা প্রকল্প বাস্তবায়ন হবে, কেউ নাখোশ হলে রাজশাহীর আম পাঠাব: বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

আডেট সময় ০৮:৪৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬