স্টাফ রিপোর্টার: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে জেলা যুবদলের বিক্ষোভ -সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শহরের উত্তর তেমুহানী থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে দক্ষিন তেমুহানী গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি আবদুল আলীম হুমায়ুন,সাধারন সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকনসহ আরো অনেকেই। এ সময় জেলা,উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখনই ষড়যন্ত্র শুরু হয়েছে। তারেক রহমানের হাতে শক্তিশালী করে সকল অপশক্তিকে প্রতিহত করতে জেলা যুবদলের নেতৃবৃন্দ মাঠে থেকে কাজ করবে।
মেঘনার তীর 



















