ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

দেশের রাজনীতিকে বিভক্ত করেছে এনসিপি-জামায়াত জোট: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৯:৪২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • 43

স্টাফ রিপোর্টার: পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি অভিযোগ করে বলেছেন, “এনসিপি ও জামায়াত-শিবির দেশের রাজনীতিকে বিভক্ত করেছে। তারা ফ্যাসিস্টবিরোধী ঐক্যে ফাটল ধরিয়েছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় বক্তব্য দিচ্ছে।”মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর শহরের এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা বিএনপির আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদদের স্মরণে অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “যারা স্বাধীনতার সময় বাংলাদেশের বিপক্ষে ছিল, তারাই নাসীরুদ্দীন পাটওয়ারীদের মতো বেয়াদবদের সৃষ্টি করেছে। আজ তারা দেশে বেয়াদব তন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করছে। কেউ যদি বলে বাংলাদেশে একাধিক বিরোধী দল রয়েছে, আমি তা বিশ্বাস করি না। বিরোধী দল একটাই, সেটি জামায়াত-শিবির। নতুন যে রাজনৈতিক দল এনসিপি সৃষ্টি হয়েছে, তারা জামায়াত-শিবিরের নেতৃত্বে একাকার হয়ে গেছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে ফ্যাসিস্টবিরোধী দুটি পক্ষ ছিল। একটি জামায়াত-শিবির এবং অন্যটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গড়ে ওঠা বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তি। এখন একটি পক্ষ প্রতিদিন গায়ে পড়ে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এবং তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় বক্তব্য দিচ্ছে।”

মন্ত্রী বলেন, “আমরা এখনও ধৈর্য ধরেছি। আমাদের ধৈর্যের বাঁধ এখনো ভাঙেনি, কারণ আমরা দীর্ঘদিন রাজনীতি করে এখানে এসেছি। বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক দল। এ দলে নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো অশালীন ও রুচিহীন ভাষায় রাজনীতি করার কোনো সুযোগ নেই।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

দেশের রাজনীতিকে বিভক্ত করেছে এনসিপি-জামায়াত জোট: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

আডেট সময় ০৯:৪২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬