ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

দেশ বাঁচাতে হলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে:হুইপ নিজান

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ লক্ষ্মীপুর -৪ (রামগতি-কমলনগর) আসনের সাংসদ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র থেমে নেই। দেশ বাঁচাতে হলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। তাহলেই দেশ বাঁচবে আর দেশ বাঁচলেই দেশের মানুষ বাঁচবো। এর জন্য সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।  শনিবার দুপুরে খায়ের হাট এলাকায় জারিরদোনা খাল পুনখনন পরিদর্শনে গিয়ে এ সব কথা বলেন তিনি।
‎তিনি আরো বলেন, আপনারা দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা পেয়ে কতটা বিনয়ী। প্রধানমন্ত্রী বলেছেন ক্ষমতার চেয়ার কতটা উত্তাপ তা আমি জানি। এ ক্ষমতার প্রভাবের কারণে হাসিনাকে হেলিকপ্টারে করে পালাতে হয়েছে। এ ক্ষমতা বায়তুল মোকাররমের খতীবকেও পালাতে বাধ্য করেছে। আমরা পালাতে চাই না। আমরা জনগনের পাশে থাকতে চাই।
‎তিনি বলেন, জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতি ছিলো বিএনপি সরকার ক্ষমতায় গেলে দুর্নীতি, লুটপাট করবেনা। আমরা সে পথেই হাটছি। আপনারা দেখছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রেসিডেন্ট এবং তিনবারের প্রধানমন্ত্রীর ছেলে হয়েও কিভাবে সাধারণ মানুষের সাথে মিশছেন এবং অতিসাধারণ জীবন যাপন করছেন। ওই সময় তিনি নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেন, প্রধানমন্ত্রী যদি অতিসাধারণ জীবন যাপন করতে পারেন ; আপনারা কেন পারবেন না। তাই সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের জন্য কাজ করতে হবে।
‎সাংসদ নিজান ওই সময় নেতা কর্মীদের হুশিয়ারি দিয়ে বলেন, আপনারা যে টোকেনের রাজনীতি শুরু করেছেন। এ রাজনীতি আপনাদের ধ্বংস করে দিবে। দয়া করে টোকেনের রাজনীতি বন্ধ করুন।
‎ওই সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হোছাইন, এলজিইডি লক্ষ্মীপুর জেলা নির্বাহী প্রকৌশলী উজ্জল সরকার, উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মুজাহিদ, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, যুবদলের আহবায়ক ইউছুপ পাটোয়ারী ও যুগ্ম আহবায়ক আবু ছায়েদ দোলন সহ প্রমুখ।
‎জানা যায়, চলতি বছরে কমলনগর উপজেলা প্রকৌশলীর দপ্তর জারিরদোনা খালের সাড়ে ৫কিলোমিটার পুনখননের জন্য ১ কোটি সাড়ে ৯লাখ টাকা প্রাক্কলিত মূল্যে টেন্ডার আহ্বান করেন। এতে সর্বনিম্ন দরদাতা হিসেবে মেসার্স নিলিমা ট্রেডার্স ১ কোটি ৪লাখ টাকায় ওই কাজ পান।
Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

দেশ বাঁচাতে হলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে:হুইপ নিজান

আডেট সময় ০৭:২১:০৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬